বিনোদন

করোনার ঈদে শ্রোতাদের জন্য জি সিরিজের দেড় শতাধিক গান

  • 10:04 am - May 24, 2020
করোনার ঈদে শ্রোতাদের জন্য জি সিরিজের দেড় শতাধিক গান

ঢাকা: ঈদ মানেই উৎসব। বছরের সবচেয়ে বড় উৎসব। যেটাকে ঘিরে বিনোদন ভুবনের সংশ্লিষ্টরা বাহারি আয়োজন সাজায় দর্শক-শ্রোতাদের জন্য। কিন্তু এবারের ঈদ একেবারে অন্যরকম। কারণ মহামারি করোনাভাইরাসের কারণে স্থবির হয়ে আছে পুরো দেশ। অধিকাংশ মানুষ ঘরবন্দী। শোবিজের মানুষেরাও নতুন, বিশেষ কাজ করতে পারেননি।

এমন আয়োজনহীন ঈদেও থেমে নেই দেশের প্রথম সারির অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ। করোনার ঈদেও শ্রোতাদের জন্য প্রতিষ্ঠানটি নিয়ে এসেছে দেড় শতাধিক গান ও মিউজিক ভিডিও। যেগুলো ইতোমধ্যে প্রকাশ শুরু হয়ে গেছে।

এই রোজার ঈদ উপলক্ষে জি সিরিজের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হচ্ছে নতুন গান ও মিউজিক ভিডিওগুলো। প্রতিবারের মতো এবারও দেশের বিভিন্ন প্রজন্মের জনপ্রিয় শিল্পীদের গান থাকছে জি সিরিজে।

জি সিরিজের এই ঈদ আয়োজনে বিশেষ উপহার ‘মেহেদি মিক্স ৩’। যেখানে গান করেছেন দেশের খ্যাতিমান কয়েকজন সঙ্গীতশিল্পী। গানগুলো হচ্ছে- বাপ্পা মজুমদারের ‘জানতে চেও না’, এহসান রাহীর ‘সাদাকালো’, মিজানের ‘যুদ্ধের গল্প’, অটামনাল মুনের ‘বেঁচে নেই’ ও তুষারের ‘নিরুদ্দেশ’। স্যামুয়েল হকের লেখা সবগুলো গানের সুর-সঙ্গীত করেছেন মেহেদি।

প্রকাশের তালিকায় থাকা অন্য গানগুলোর মধ্যে রয়েছে- সাদমান পাপ্পুর ‘নাইয়রি’ ও অমিত কর ফিচারিং ‘তুই বন্ধু বিহনে’, এফ এ সুমনের ‘নির্বাসিতা’ ও আসমানি’, অমিত কর ফিচারিং এফএ সুমনের ‘ভেতর পোড়ায়’ ‘, আহমেদ রাজিবের ‘মেঘ কালো’, কিশোর পলাশের ‘দেহডিঙি’, ফয়সাল-নাসিমের ‘মাটি হবো রে’, সাহেদের ‘পাখি গান গেয়ে যায়’, আলভি ফিচারিং রাজ ডি’র ‘রচনা’, কিশোর দাসের ‘আমি তো মরে যাবো’, মিজান ও লুমিনের ‘বন্ধু’, আরমান আলিফের ‘কান্না’, জিরো-এর ‘জানো মা’, আগুনের ‘কালো পাথর’।

কবিতা কৃষ্ণমূর্তির ‘চুপি চুপি’, ছারপোকা ব্যান্ডের ‘শুভঙ্করের ফাঁকি’, শায়ের ও কর্ণিয়ার ‘প্রশ্ন’, পাগল হাসানের ‘তোর পিরিতের টানে’, স্বীকৃতির ‘জ্বালা রে’, অর্ণবের ‘সব ধুয়ে যায়’, সাগর বাউলের ‘তোমার মতো দয়াল’, ফয়জুল মিল্টনের ‘কাটা ঘায়ে নুনের ছিটা’, রাজু মন্ডলের ‘সখি’, মনার ‘ক্ষম অপরাধ’, এমসিসি ম্যাক ও জি কে’র ‘ল জাইগা’, অমিত কর ফিচারিং ঐশীর ‘পাপী’, স্পন্দন-এর ‘এমন একটা মা’, অমিত কর ফিচারিং রিঙ্কুর ‘গুরু ভুল কাহার’, ইউসুফ আহমেদ খানের ‘কত না বিচিত্র’ ও ‘তুমি চাও’, রোদেলা, অদিতি ও কৃষ্ণ সেনের ‘বন্দী জীবন’, টনির ‘রাধা’, জেসমিন নাহারের ‘বৃষ্টি তানপুরা’।

অমিত কর ফিচারিং ডুয়েট গান মুহাম্মদ মিলন ও প্রিয়াঙ্কা বিশ্বাসের ‘ভুলে যেতে তোকে ভালোবাসিনি’ ও ‘তুমি আমার প্রিয় , অমিত কর ফিচারিং কাজী শুভর ‘এক জনমের ভালোবাসা’, নাফিজ ইকবালের ‘এলোমেলো’, আরাফাত আকাশের ‘আয় ফিরে মন পাড়ায়’, আয়নানের ‘যেতে চাই’, পলাশ পালের ‘দূর সমুদ্র পাড়ে’ ও ‘একটা ঝড়ো হাওয়া’, শাহরিয়ার রাফাতের ‘কে বলে মানুষ মরে’, এন এইচ সাদ্দামের ‘তুমি গেলা কই’, আদ্রিয়ান অভির ‘থমকে গেছে পৃথিবী’, কাজী হাবলুর ‘কথা ছিলো’, ব্ল্যাক এর ‘অপলাপ+অবিনশ্বর’, রেহানের ‘তোমার হতে চেয়ে’, বেলাল খানের ‘একলা মানুষ’।

মাহি চৌধুরীর ‘একাকীত্ব’ ও ‘তোয়ার কথা ভাবি’, সজীব হাসানের ‘সুর সাধনা’, জিমি শাহর ‘শুভাব দাও’, ম্যাক্সেল রানার ‘সুর্য মুঠোয় ধরে’, জিনিয়া জামানের ‘উড়ে চলে প্রজাপতি’, এস বিজয়ের প্রেমের মানুষ’, জাহাঙ্গীর খানের ‘নিশি রাতে’, কিঞ্জল চ্যাটার্জির ‘বুকের মধ্যে’, রুবি নাসরিনের ‘তোমাকে যে দেখলাম’, হৃদয়ের ‘হিমালয় থেকে’, মনজুরুল ইসলামের ‘সেই গল্পটা’, স্বপ্নময়ী মণ্ডলের ‘তুমি সোধার মেঘমালা’ ও ‘সখি প্রতিদিন হায়’, স্বপ্নময়ী ও দেবাশীষের ‘বন্ধু মিছে’, রাজিবের ‘একদিন বৃষ্টির শহরে’, ফৌজিয়া রহমানের ‘শাম রে’, আরিয়ানের ‘ধুলিকণা’, বৃহানের ‘মেঘ থমথম করে’, রাজিয়া মুক্তির ‘আমি একা’, বাবুল মল্লিকের ‘আকাশের নীল’, সুরাইয়া সুবর্ণার ‘সখি তোরে দোষ দেব কী’, লাভলী দেবের ‘মায়া’, তৌফিক ও ফয়সালের ‘স্লোগান’, সমরজিত রায়ের ‘মেঘবালিকা’, সোহান যাযাবরের ‘মুখচ্ছবি’ ও ‘সংসার’, এস আর সুমন ও অরিনের ‘আমি তোমারই ছিলাম’, অনিমা মুক্তির যুগল কান্না’ ও রুবা মজুমদারের ‘খুব বেশি ভালোবাসি’।

রোজার ঈদ উপলক্ষে জি সিরিজের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হচ্ছে বেশ কিছু নাটকও। এগুলোর মধ্যে রয়েছে- মোশাররফ করিম ও তিশা অভিনীত ‘পাগল মন’, আফরান নিশো মেহজাবিন অভিনীত ‘ভুল গল্প’, ইরফান সাজ্জাদ ও তিশা অভিনীত ‘মিরর’, চঞ্চল চৌধুরী ও জাকিয়া বারী মম অভিনীত ‘ছুটি’, সজল ও মৌসুমি হামিদ অভিনীত ‘তোমার অপেক্ষায়’, শামীম হাসান সরকার ও নুসরাত পাপিয়া অভিনীত ‘লাভ টু বি কন্টিনিউড’ এবং মিশু সাব্বির ও তানিয়া বৃষ্টি অভিনীত ‘হ্যাপি কাপল’।

এছাড়া দর্শকদের ঈদ আনন্দ আরও রঙিন করতে জি সিরিজের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হচ্ছে কয়েকটি পূর্ণদৈর্ঘ্য সিনেমাও। সেগুলো হচ্ছে- ইলিয়াস কাঞ্চন ও মৌসুমি অভিনীত ‘অন্ধ ভালোবাসা’, আকাশ খান ও আঁচলের ‘বোঝে না সে বোঝে না’, নাঈম ও শাবনাজের ‘ফুল আর কাঁটা’, অমিত হাসান ও মুনমুনের ‘মাসুদ রানা এখন ঢাকায়’, শাকিল খান, পপি ও ওমর সানীর ‘আমার বউ’, ইলিয়াস কাঞ্চন ও আল্পনা গোস্বামীর ‘প্রতিরোধ’ এবং আলমগীর ও শাবানা অভিনীত ‘মরণের পরে’।

উল্লেখ্য, শিল্প অনুরাগী নাজমুল হক ভূঁইয়া খালেদ ১৯৮৩ সালে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু করেন। তার মেধা, মনন এবং বলিষ্ঠ নেতৃত্বে জি-সিরিজ এখন দেশের প্রথমসারির একটি প্রযোজনা সংস্থা হিসেবে সুনামের সাথে এগিয়ে চলছে। শুরু থেকেই দেশীয় শিল্প-সংস্কৃতি ও ঐতিহ্যকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি দেশসেরা নন্দিত সঙ্গীতশিল্পীসহ নতুন প্রজন্মের প্রতিভা বিকাশেও অনন্য অবদান রেখে চলেছে জি-সিরিজ।

 

নতুন সময়/টিআভি

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

চারবার স্ট্রোক ও শরীরের বাঁ পাশ অবশ গান ছেড়ে গ্রামে ফিরে গেছেন রিংকু

বিনোদন প্রতিবেদক: ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত তারকা মশিউর রহমান রিংকু। সংগীত ভুবনে জনপ্রিয় একটি নাম। ফোক, বাউল, মরমি ও সুফি ঘরানার গানের শিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পান…

বুয়েটে ছাত্ররাজনীতি নিয়ে মতামত জানালেন অপি করিম

বিনোদন: ছাত্ররাজনীতি নিয়ে কয়েকদিন ধরেই অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের পক্ষে-বিপক্ষে জোরালো মত জানিয়েছেন প্রতিষ্ঠানটির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। এবার…

ক্যারিয়ারে এখন পর্যন্ত এমন সিনেমা করিনি: বুবলী

বিনোদন: এটি তীব্র প্রেমের গল্প, ট্যাবু ভাঙার গল্প। সিনেমাটি সারপ্রাইজ রাখতে চেয়েছি। যা দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে পাবেন। এটি এমন একটি সিনেমা প্রেক্ষাগৃহে না গিয়ে…

সোনালী রঙের ছোট চুলে বুবলীকে যেন চেনাই দায়

ঢাকা: ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। বর্তমানে ব্যস্ত আছেন নতুন সিনেমার শুটিংয়ে। এ নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। প্রায় সময়ই ভক্তদের সঙ্গে নতুন ছবি…

নিষিদ্ধ হচ্ছেন চমক! নাটকের সিন্ডিকেটসহ নানা অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে ডিরেক্টরস গিল্ড

বিনোদন: ছোট পর্দার তরুণ অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ইস্যু ‘শেষ হইয়াও হইলো না শেষ’। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের সঙ্গার মতোই শেষ থেকে ফের এ…

মাত্র ১৪ মাসেই মোহভঙ্গ! বিচ্ছেদের পথে ব্রিটনি-স্যাম?

বিনোদন: বিয়ের বয়স মাত্র ১৪ মাস! এত অল্প সময়েই মোহভঙ্গ ঘটল ব্রিটনি স্পিয়ার্স-স্যাম আসগরির। ঘনিষ্ঠ সূত্রে খবর, ব্রিটনি-স্যাম বিচ্ছেদের আবেদন জানিয়েছিলেন। বুধবার অবশেষে তারা বিচ্ছিন্ন।…

পাঁচ মাসের জন্য ছেলের কাছে ববিতা

বিনোদন: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রনায়িকা ফরিদা আক্তার ববিতা। পাঁচ মাসের জন্য দেশের বাইরে গেছেন তিনি। সোমবার (১৫ মে) রাত ১২টার ফ্লাইটে কানাডার উদ্দেশে ঢাকা ছেড়েছেন এই…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au