আন্তর্জাতিক

পরমাণু শক্তি বৃদ্ধির নির্দেশ কিম জং উনের

  • 10:02 am - May 24, 2020
পরমাণু শক্তি বৃদ্ধির নির্দেশ কিম জং উনের

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন সেনাবাহিনীর সঙ্গে এক সভায় নতুন করে পারমাণবিক শক্তি বৃদ্ধির বিষয়ে তাগিদ দিয়েছেন। স্থানীয় সময় রবিবার (২৪ মে) এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ।

উত্তর কোয়িরার সঙ্গে যুক্তরাষ্ট্রর পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা বর্তমানে থমকে আছে। এ অবস্থায় উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির শক্তিশালী কেন্দ্রীয় সামরিক কমিউনশিনের সঙ্গে সভায় পরমাণু শক্তি বৃদ্ধির নির্দেশ দিলেন কিম।

কেসিএনএ জানায়, সভায় দেশটির সেনাবাহিনীর শক্তি বৃদ্ধির ওপর জোর দেয়া হয়েছে। যাতে করে শত্রু বাহিনীর ছোট কিংবা বড় যে কেনো হুমকি রুখে দেয়া যায়।

যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার পরমাণু ও ক্ষেপণাস্ত্র কার্যক্রম বন্ধ করার জন্য গত বছরের শেষের দিকে যে আলোচনা শুরু করেছিল, তার খুব একটা অগ্রগতি হয়নি। বিশেষ করে বৈশ্বিক মাহামারী শুরুর পর পুরো আলোচনা প্রক্রিয়াই থমকে যায়।

এদিকে গত তিন সপ্তাহ ধরে জনসমক্ষের আড়ালে ছিলেন কিম। মূলত চলমান করোনা ভাইরাসের সংক্রমণের মধ্যে গত দুই মাস ধরেই প্রায় অন্তরীণ ছিলেন তিনি। এর মধ্যেই রবিবার তার পক্ষ থেকে এমন নির্দেশনা পেল দেশটির সেনাবাহিনী।

করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়া রোধে উত্তর কোরিয়া কঠোর পদক্ষেপ নিয়েছে। দেশটির কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুযায়ী সেখানে ভাইরাসে আক্রান্ত কেউ শনাক্ত হয়নি। অন্যদিকে গত মাসে একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে কিমের অনুপস্থিত ছিলেন। এর পরই তার স্বাস্থ্যাবস্থার অবনতি নিয়ে বহু ধরনরে জল্পনা শুরু হয়।

এই শাখার আরও খবর

মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ, কর্মীদের রেমিট্যান্সের জোয়ার! রিজার্ভের পালে হাওয়া–

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ। এই শ্রমিকরা স্বল্প খরচে মালয়েশিয়া যেতে পারলে সেখানকার শ্রমিক সংকট নিরসন ও তাদের অর্থনীতিতে…

১০৩ বিলিয়ন ডলার বিদেশি ঋণ রেখে গেছে আওয়ামী সরকার

ঢাকা: আওয়ামী সরকারের শাসন আমলে বাংলাদেশ বিদেশি ঋণে রেকর্ড ভেঙেছে। গত জুন মাস শেষে বিদেশি ঋণ ছাড়িয়েছে ১০৩ বিলিয়ন ডলার। বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের…

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

গরমে মরছে মুরগি, ক্ষতির মুখে খামারিরা

অর্থনীতি : চলমান তীব্র দাবদাহে বিপাকে পড়েছেন দেশের পোলট্রি খামারিরা। ঈদের পর থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহে হিট স্ট্রোকের কারণে প্রতিদিন তাদের মুরগি মারা যাচ্ছে।…

ভিসা ছাড়াই ওমরাহ করতে পারবেন বাংলাদেশিরা : সৌদি রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান জানিয়েছেন, সাউদিয়া এয়ারলাইন্সে ট্রানজিটের যাত্রী হয়ে বাংলাদেশের নাগরিকরা ভিসা ছাড়াই সৌদি আরবে পবিত্র…

যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে বাংলাদেশ চিন্তিত নয়: আল জাজিরাকে পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচন যেন অবাদ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয় তার জন্য বাংলাদেশকে চাপে রেখেছে ওয়াশিংটন। শুধু তাই নয়…

ব্রিকস সম্মেলন এজেন্ডা বাস্তবায়নই এবারের আয়োজনের মূল লক্ষ্য

ঢাকা: এজেন্ডা বাস্তবায়নকে গুরুত্ব দিয়ে দক্ষিণ আফ্রিকায় শুরু হয়েছে ১৫তম ব্রিকস সম্মেলন। এবারের আয়োজনে সবচেয়ে বেশি জোর দেয়া হবে, উন্নয়শীল দেশগুলোতে জোটটির রাজনৈতিক এবং অর্থনৈতিক…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au