নিজস্ব প্রতিবেদক
অমর একুশে ফেব্রুয়ারি’ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অসহায় দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছে
মানবতার সেবা কল্যাণ ফাউন্ডেশন।
আজ রাজধানীর বিভিন্ন স্থানে মানবতার সেবা কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পারভিসুন নাহার নিপুর উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে এ খাবার বিতরণ কর্মসূচি পালন করা হয়।
পারভিসুন নাহার নিপু বলেন, আমি প্রায় অসহায় দুস্থদের মাঝে খাবার বিতরণ করে থাকি।
তিনি বলেন, আমি বিভিন্ন সময় বিভিন্ন সামগ্রী বিতরণ করে নিজে খুবই তৃপ্তি পায়। আমরা প্রায়ই রাজধানীর বিভিন্ন এলাকায় এ ধরনের কর্মসূচি পালন করে থাকি।
তিনি বলেন, মানবতার সেবা কল্যাণ ফাউন্ডেশন গরীব দুঃখী মানুষের পাশে আছে এবং থাকবে।
এ খাবার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, আক্তার হোসেন, বাইজিদ মুস্তাকিন, মো: ইকবাল হোসেন, মোঃ ইকবাল হোসেন, আসিফ,মো: জাহাঙ্গীর ইসলাম, আসাদুল ইসলাম শুভ প্রমুখ উপস্থিত ছিলেন।
টিআই/নতুন সময়