সারাদেশ

কিশোরগঞ্জে বসত বাড়ির আঙ্গিনায় সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • 8:53 am - February 17, 2021

লাতিফুল আজম, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় এপি ইন্টিগ্রেটেড লাইভলিহুড টেকনিক্যাল প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে, উপজলা কৃষি অফিসের কারিগরি সহযোগীতায় নির্বাচিত হতদরিদ্র নারী পরিবারের পুষ্টির চাহিদা পূরণে,

বাড়তি আয়ের উৎস হিসেবে বসত বাড়ির আঙ্গিনায় আধুনিক পদ্ধতিতে শাকসবজি চাষাবাদ বিষয়ক ২ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গল ও বুধবার সকালে একই সাথে পিএফ এ- ৪ এর উপজলার ৪টি ইউনিয়নের বাহাগিলী, নিতাই, চাঁদখানা পুটিমারী ইউপির এসডিএফের কার্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

এতে হতদরিদ্র পরিবারের নির্বাচিত ইউপিজির উপকারভোগীর ১শত নারী অংশ গ্রহণ করেন। আধুনিক পদ্ধতিতে শাক সবজি চাষাবাদে কারিগরি প্রশিক্ষণ প্রদান করেন, উপজেলা কৃষি অফিসার হাবিবুর রহমান। এসময় তিনি বিভিন্ন ধরনের শাক-সবজির উৎপাদন কৌশল, রোগবালাই দমন, জৈব কীটনাশকের ব্যবহার, জৈব সার, ফেরোমন ব্যবহার প্রভৃতি বিষয় নিয়ে পর্যালোচনা করেন।

আধুনিক পদ্ধতিতে শাকসবজি চাষ করলে অধিক উৎপাদন হবে। তাই অধিক শাক সবজি ফলনে আধুনিক পদ্ধতির বিকল্প নেই।বিশেষত পরিবারের সদস্যদের বিষমুক্ত টাটকা পুষ্টির যোগান মিটিয়ে বিক্রি করে সংসারের বাড়তি আয়ের সহায়ক ভুমিকা রাখবে।

এসময় আরও উপস্থিত ছিলেন, কৃষি উপ-সহকারী অফিসার নাছিমা বেগম, কিশোরগঞ্জ এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার ও কৃষিবিদ আমজাদ হোসেন।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au