সারাদেশ

ফ্রী চিকিৎসা সেবা,ঔষধ পেয়েছেন পাঁচ শতাধিক সুবিধা বঞ্চিত মানুষ

  • 4:45 pm - February 14, 2021

ফেনী প্রতিনিধি : সেবার মাধ্যমে ভালোবাসা ছড়িয়ে পড়ুক সবার মাঝে এই স্লোগানে ফেনী জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে সোনাগাজীর উপকূলীয় চরচান্দিয়া ও সদর ইউনিয়নের পাঁচ শতাধিক সুবিধা বঞ্চিত প্রান্তিক মানুষকে ফ্রী চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেছেন সেচ্ছাসেবী,ও সামাজিক সংগঠন সহায়।১৪ ফেব্রুয়ারি (রবিবার) সোনাগাজী সদর ইউনিয়নের আফছার উদ্দিন মডেল প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী এ মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

চরচান্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন মিলনের সভাপতিত্বে ও সময় টেলিভিশনের ফেনী ব্যুরো চীফ ও সহায়ের উপদেষ্টা বখতিয়ার ইসলাম মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনীর সিভিল সার্জন ডা: মীর মোবারক হোসেন দিগন্ত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, সোনাগাজী সদর ইউপি চেয়ারম্যান সামছুল আরেফিন।

বক্তব্য রাখেন সেচ্ছাসেবী, মানবিক ও সামাজিক সংগঠন সহায়ের সাধারণ সম্পাদক মোঃ দুলাল তালুকদার, সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডা: আরমান বিন আবদুল্লা, ইউপি সদস্য নূর নবী তোতা ও মোঃ সফি উল্যাহ ।

মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন, ফেনী আধুনিক সদর হাসপাতালে জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) মেশকাত হোসেন, সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর জুনিয়র কনসালটেন্ট (গাইনী) ডাক্তার তাহেরা খাতুন, জুনিয়র কনসালটেন্ট (সার্জারি) ডাক্তার তানভীর আহমেদ, ডাক্তার শরফুদ্দিন আহমেদ, ডাক্তার ফাহিম হোসেন, ডাক্তার জিনাত রোকসানা, ডাক্তার শান্ত দেব নাথ, ডাক্তার জুবায়ের ইবনে খায়ের।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সোনাগাজী উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মোতালেব চৌধুরী রবিন, সহায়ের সহ-সভাপতি জুলহাস তালুকদার, ইয়াসির আরাফাত রুবেল, সহ-সাধারণ সম্পাদক হুমায়ুন কবির পাভেজ।

ফেনীর সিভিল সার্জন মীর মোবারক হোসেন দিগন্ত জানান, মুজিব শতবর্ষে সরকারের স্বাস্থ্য সেবা থেকে কেউ যেন বঞ্চিত না হয় তারি লক্ষে আমাদের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

সহায়ের সভাপতি মঞ্জিলা মিমি জানান, আমরা এই ক্যাম্প থেকে অধিক গুরুত্বপূর্ণ ৩৮ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে নিয়ে সিকিৎসার সেবা প্রদানের ব্যবস্থা করবো। তিনি আরো জানান, উপকূলীয় এলাকায় এধরণের কর্মসূচি অব্যাহত থাকবে।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au