সারাদেশ

শিক্ষার আলো ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা প্রদান

  • 7:46 am - February 14, 2021

সোহেল চৌধুরী রানা, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় ভিন্ন আঙ্গিকে মানব সেবার লক্ষ নিয়ে একদল স্বেচ্ছাসেবী’র নিরলস প্রচেষ্টায় এবং কঠোর পরিশ্রমে অনলাইন ভিত্তিক সেবা মূলক সংগঠন “শিক্ষার আলো ফাউন্ডেশন” বিভিন্ন কর্মসূচী সফল ভাবে সুসম্পন্ন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় নওগাঁর মহাদেবপুরে সংগঠনটির উদ্যোগে দুঃস্থ অসহায়দের মাঝে ফ্রি চিকিৎসা সেবা প্রদান, রক্তেরগ্রুপ পরিক্ষা এবং বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হয়েছে।

জানাযায়, সংগঠনের সভাপতি মালয়েশিয়া প্রবাসী মোঃ মুক্তাদুল কবিরের সার্বিক দিক নির্দেশনায় এ আয়োজন করা হয়। শনিবার সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার বামনসাতা আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ মেডিক্যাল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে এলাকার প্রায় ৩ শতাধিক দুঃস্থ অসহায় মানুষের মাঝে বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হয়।

এসময় চিকিৎসা সেবা প্রদান করেন ডাঃ মোঃ আবু বক্কর সিদ্দিক (এমবিবিএস), রক্তেরগ্রুপ পরিক্ষা করেন মোঃ মেহেদী হাসান ও মোসাঃ মিম খাতুন। অনুষ্ঠিত এ ক্যাম্পেইনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, মোঃ জালাল কাজী, সংগঠনের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, সহ-সভাপতি রকিবুল হাসান অন্যান্যদের মধ্যে আলমগীর কবির নাহিদ, মতিউর রহমান, রহমতুল্লা আকাশ, সুমন, এমরান, তারেক উপস্থিত ছিলেন।

মালেশিয়ায় কর্মরত প্রবাসী ইঞ্জিনিয়ার মোঃ মুক্তাদুল কবির নাহিদ, বেলাল হোসাইন মালয়েশিয়া প্রবাসী, বাংলাদেশ পলিটেকনিক্যাল ইন্সটিটিউট রাজশাহীতে অধ্যায়নরত মোঃ রকিবুল হাসান জনি, রাজশাহী রেলওয়ে হাসপাতালে কর্মরত এস এম সাব্বির আহমেদ প্রধান উদ্যোক্তা হিসেবে ২০২০ সালের ৩ আগস্ট অনলাইন ভিত্তিক সেবা মূলক সংগঠন “শিক্ষার আলো ফাউন্ডেশন” নামে পথচলা শুরু করেন।

যার সেবা সমূহের মধ্যে রয়েছে ছিন্নমূল মানুষের মাঝে সহযোগিতা করা, বিনামূল্যে রক্তদান, মাদকমুক্ত সমাজ গড়া, অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, বৃক্ষ রোপণ কার্যক্রম, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, এছাড়াও বিভিন্ন সামাজিক কাজে নিয়োজিত। সংগঠনের প্রধান উদ্যোক্তা প্রবাসী ইঞ্জিনিয়ার মোঃ মুক্তাদুল কবির জানান,

আমাদের চিন্তা ভাবনা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সাহায্য করা অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের লেখাপড়ার কিছু অর্থ বহন করা আমাদের মূল উদ্দেশ্য, আমরা অনেক সময় দেখি অসহায় মানুষগুলো অর্থের অভাবে রক্তের গ্রুপ পরীক্ষা করতে পারেনা চিকিৎসা করতে পারেনা চলাফেরা তাদের অনেক কষ্ট হয় যার জন্য আমরা বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন করে আসতেছি।

অসহায় মানুষের জন্য বিভিন্ন উদ্যোগে নিয়েছি, অসহায় মানুষদের জন্য সার্বক্ষণিক পরিশ্রম করতেছে সাব্বির আহমেদ, রকিবুল হাসান,আলমগীর কবির নাহিদ,আল আমিন, মতিউর রহমান,আমাদের পরবর্তী উদ্যোগগুলো অনেক আছে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। যে কেউ চাইলে আমাদের সাথে সেবা দানে যুক্ত হতে পারেন।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au