আন্তর্জাতিক

ইরান সীমান্তে আফগান স্থলবন্দরে ভয়াবহ বিস্ফোরণ

  • 6:24 am - February 14, 2021

নতুন সময় ডেস্ক : ইরান সীমান্তে শনিবার আফগান স্থলবন্দরে ভয়াবহ বিস্ফোরণ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশের ইসলাম কাল্লা স্থলবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বহু তেল ও গ্যাসের ট্যাংকার আগুনে পুড়ে গেছে। খবর আনাদোলুর। এ সময় সেখানে ভয়বহ বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে।

হেরাত প্রদেশের গভর্নর সাইয়েদ ওয়াহিদ কাতালি বলেন, বিস্ফোরণের ফলে ইসলাম কাল্লা স্থলবন্দরে পার্ক করে রাখা অসংখ্য জ্বালানি ভর্তি ট্যাংকারে আগুন লেগে যায়। তিনি জানান, অগ্নিকাণ্ডের ভয়াবহতা এত বেশি যে, তা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এবং আগুন নিয়ন্ত্রণের জন্য ইরানের সাহায্য চাওয়া হয়েছে। অন্তত ৫০০ জ্বালানিভর্তি তেল ও গ্যাস ট্যাংকারে আগুন লেগে যাওয়ার খবর পাওয়া গেছে।

অগ্নিকাণ্ডের কারণ জানা না গেলেও ওয়াহিদ কেতালি বলেন, এ ঘটনায় বিপুল পরিমাণ সম্পদ ও অর্থের ক্ষতি হয়েছে। কোনো কোনো সূত্র অবশ্য তেল ও তরল গ্যাসভর্তি ট্যাংকারে হামলার আশঙ্কাও উড়িয়ে দেয়নি। এসব জ্বালানি ইরান থেকে আমদানি করা হচ্ছিল।

হেরাতের হাসপাতাল সূত্রগুলো জানিয়েছে, আগুন লাগার ঘটনায় অন্তত ১৭ জনকে হেরাতের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনার জের ধরে হেরাতের মধ্য দিয়ে ইরানের বিদ্যুৎ আমদানি বন্ধ হয়ে গেছে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au