আন্তর্জাতিক

সুখী দাম্পত্যের গোপন মন্ত্র জানালেন ৪৩ বছরের বাইডেন দম্পতি

  • 4:53 am - February 14, 2021

নতুন সময় ডেস্ক : আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল দম্পতি ৪৩ বছর ধরে একত্রে থাকছেন। তারা উপভোগ করেছেন জীবনের প্রতিটি মুহূর্ত। ভালোবাসা দিবসকে সামনে রেখে বিশ্ববাসীকে নিজেদের একসঙ্গে সুখী থাকার গোপন মন্ত্র জানালেন তারা। গত ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন বাইডেন। সে সময় তার পাশে দাঁড়িয়ে ছিলেন প্রিয়তমা স্ত্রী ও আমেরিকার নতুন ফার্স্ট লেডি জিল বাইডেন।

বলা হচ্ছে, প্রেসিডেন্ট ও তার স্ত্রীর মধ্যকার সম্পর্কটি এতটাই মধুর, এরকম ‌‘লাভ গোলস’ কখনোই নষ্ট হবে না। এমনকি নির্বাচনী প্রচারণার সময়টাতেও তাদের দুজনের মধ্যে ভালোবাসার অজস্র প্রমাণ পাওয়া গেছে। এ ধরনের একটি চমৎকার ব্যাপার যুক্তরাষ্ট্রের জনসাধারণের মনেও নিয়ে এসেছে ইতিবাচক পরিবর্তন। সম্প্রতি দেশটির এই ‘ফার্স্ট কাপল’ একসঙ্গে গণমাধ্যমের সামনে আসেন এবং জানান নিজেদের ইতিহাস ও অতীত সম্পর্কে।

কীভাবে তারা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন? কেমন ছিল তাদের বৈবাহিক জীবন? এ নিয়ে কথা বলেন। পিপল ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে এই জুটি নিজেদের সুখী দাম্পত্য জীবনের পেছনের মন্ত্র জানান। বাইডেন বলেন, ‘জিলকে দেখার কিছু সময় পরেই ঠিক করে ফেলেছিলাম, ওকে বিয়ে করব। সবাই বলে, বিয়ে হচ্ছে একটা ফিফটি-ফিফটি ব্যাপার। কিন্তু তা সত্য নয়। কখনো কখনো এটি সেভেন্টি-থার্টিও। যখন খুব খারাপ অবস্থায় থাকি, সে আমাকে উঠে দাঁড়াতে সাহায্য করে এবং যখন সে বাজে অবস্থায় থাকে, আমি তাকে ঘুরে দাঁড়াতে সাহায্য করি। এতকাল পর্যন্ত আমরা দুজনেই একে অন্যের প্রতি খুবই সহায়ক থেকেছি।’

প্রত্যুত্তরে জিল বাইডেন বলেন, ‘আমরা একসঙ্গে যেসব সময় পার করে এসেছি, তাকে এক কথায় বলা যায়, কখনো কখনো তুমি ভাঙা জায়গাগুলোতেই বেশি শক্তিশালী হয়ে ওঠো।’ আমি মনে করি, আমরা দুজনে ঠিক এই জিনিসই প্রত্যাশা করি এবং এটিই অর্জনের চেষ্টা করি ও শিখি।

একজন সাংবাদিকের সঙ্গে এক কথপোকথনের ঘটনা স্মরণ করে প্রেসিডেন্ট বাইডেন বললেন, ‘রিপোর্টার আমার দিকে তাকিয়ে বলেছিলেন, ‘সবাই বলে, আপনি ও আপনার স্ত্রীর মধ্যে গভীর প্রেম রয়েছে।’ উত্তরে বলেছিলাম, ‘হ্যাঁ, আমিও তা-ই মনে করি।’ তবে সঙ্গে আরও যোগ করেছিলাম, ‘জিল আমাকে যতটা ভালোবাসে, সবাই তা জানে; আমি তাকে এর চেয়েও বেশি ভালোবাসি।’ তার মানে এই নয়, আমাদের একেবারেই ঝগড়াঝাঁটি বা কথা কাটাকাটি হয় না। তবে আমার শুধু মনে হয়, আমি খুবই ভাগ্যবান বলেই জিলকে পেয়েছি।”

উত্তরে জিল হাস্যরস করে বলেন, ‘হ্যাঁ, আসলে ৪৩ বছর সংসার করার পর ঝগড়াঝাটি করার তেমন কিছু থাকেও না!’ প্রেসিডেন্ট তার কথা শেষ করেন এই বলে, ‘আমি মনে করি এবং জিলও ভাবে, একজন আরেকজনকে বুঝতে পারাটা খুবই জরুরি। এখনো তাকে দেখলে আমার হৃদয়ে কম্পন শুরু হয়ে যায়, এটাই সত্য।’

সূত্র: হিন্দুস্তান টাইমস

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au