প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
দিনাজপুর, প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভা’র নবনির্বাচিত মেয়র অালহাজ্ব মাহমুদ অালম লিটনকে ফুলেল শুভেচ্ছা ও সন্মাননা ক্রেষ্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়েছে।একই সাথে উপস্থিত বিষেশ অতিথিদ্বয়কে সন্মাননা ক্রেষ্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
অাজ সন্ধায় ফুলবাড়ী সাহিত্য সাংস্কৃতিক ও নাট্য সংগঠনের পক্ষ থেকে সংগঠনের অস্থায়ী কাযালয় বাষ্টান্ডে এই সংবর্ধনা প্রদান করা হয়।
অায়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংগঠনের সম্পাদক মন্ডলির সহ-সভাপতি মতিয়ার রহমানের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক নাজমুল হাসান রতন এর সঞ্চালনায় প্রধান হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী পৌরসভার নবনির্বাচিত মেয়র অালহাজ্ব মাহমুদ অালম লিটন।
বিষেশ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ,পৌর কাউন্সিলর মামুনুর রশিদ চৌধুরী,পৌর কাউন্সিলর
অাব্দুস জব্বার মাসুদ,হারান দত্ত,পৌর কাউন্সিলর
মজিদ মন্ডল,বিশিষ্ট্র ব্যাবসায়ী ও সমাজ সেবক অানন্দ গুপ্ত।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,ফুলবাড়ী সাহিত্য সাংস্কৃতিক ও নাট্য সংগঠনের সভাপতি অানিছুর রহমান,সিনিয়র সহ-সভাপতি মোজাম্মেল হক মজু,সাংগঠনিক সম্পাদক অামিনুল ইসলাম,সহ-সাংগঠনিক সম্পাদক মেহেরুল ইসলাম,যুগ্ন-সাধারণ সম্পাদক অনুপ দত্ত,কোষাদক্ষ সোহাগ খান,প্রচার সম্পাদক রুবেল,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিলন,তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহিন,সংগঠনের কাযকারী সদস্য হিরা,হোসেন,রেজাউল, সদস্য সায়েম প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে প্রয়াত ব্যাবসায়ী সমিতির সভাপতি নওশাদ অালম মুন্না ও প্রয়াত প্রবিণ শিল্পীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। শেষে ফুলবাড়ী সাহিত্য সাংস্কৃতিক ও নাট্য সংগঠনের অায়োজনে এক মনঙ্গো সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবং সংগঠনের সদস্য সেকেন্দার অালী জিন্না জাদু প্রদর্শণ করেন।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au