সারাদেশ

ফুলবাড়ীতে বাড়ছে টিকা গ্রহীতার সংখ্যা, স্বাস্থ্য কমপ্লেক্সে উপচেপড়া ভিড়

  • 11:15 am - February 13, 2021

মেহেদী হাসান উজ্জল,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাভাইরাস প্রতিরোধের টিকা গ্রহণ করতে উপচে পড়া ভিড়। বাড়ছে টিকা গ্রহীতার সংখ্যা,রোগীর কোঠা শুন্যতে। দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের কথ্য মতে এ উপজেলায় করোনা রোগীর সংখ্যা বর্তমানে শুন্যতে দাড়ীছে।

গত দুই সপ্তাহ থেকে নতুন কোন ব্যাক্তি করোনায় আক্রান্ত হয়নি এ উপজেলায়। পৌর মেয়র আলহাজ¦ মাহমুদ আলম লিটনসহ সমাজের বিশিষ্ট ব্যাক্তিরা নিয়েছেন করোনা ভাইরাস প্রতিরোধ ভ্যাকসিন (টিকা)।

শনিবার সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কেন্দ্রে সাধারণ মানুষের সাথে লাইনে দাড়িয়ে তিনি করেনা ভাইরাস প্রতিরোধের টিকা গ্রহন করেন। পৌর মেয়র আলহ্জ¦ মাহমুদ আলম লিটন বিজয়ের চিহ্ন দেখিয়ে বলেন এই টিকা সহজ ও নিরাপদ,এই জন্য তিনি করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে টিকা গ্রহনের আহব্বান জানান।

এসময় টিকা নিতে আসা তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির ফুলবাড়ী শাখার আহবায়ক সৈয়দ সাইফুল ইসলাম, এনজিও ব্যাক্তিত্ব তোজাম্মেল হক বাবলু, এ্যাসোসিয়েশন ফর ডিজএ্যাবল্ড এডিডি এর নির্বাহী পরিচালক ডাঃ আহাদুজ্জামান চৌধুরী,

ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক আবু শহীদ, ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি আফজাল হোসেন, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক রজব আলী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাছান উজ্জলসহ বিভিন্ন গন্যমান্য ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন।

এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল থেকে সন্ধা পর্যন্ত করোনা প্রতিরোধ টিকা নিতে আসা সমাজের বিভিন্ন স্থরের মানুষের উপচেপড়া ভিড় জমতে দেখা গেছে। প্রতিদিন সকাল থেকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা গ্রহণ করতে মানুষের ঢল নামছে। উপচে পড়া ভিড় সামাল দিতে শুশৃংঙ্খলভাবে সিরিয়াল দেওয়া হচ্ছে।

দুইটি পৃথক কক্ষে নারী-পুরুষদের টিকা প্রদান করা হচ্ছে। প্রথম দিকে টিকার বিষয়ে তেমন আগ্রহ না থাকলেও,দিন যত যাচ্ছে ক্রমেই বাড়ছে টিকা গ্রহনের আগ্রহ। প্রতিদিন বিভিন্ন বয়সের নানা শ্রেণি-পেশার মানুষ টিকা গ্রহন করছেন। দিনদিন টিকা গ্রহন কারীর সংখ্যাও বাড়ছে। টিকা নিয়ে সকলের মনে স্বস্তি দেখা দিয়েছে।

দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে জানা গেছে, প্রথম দফায় এ উপজেলায় ৪ হাজার পিছ টিকা বরাদ্দ দেয়া হয়,১ম ডোজের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ২হাজার ৮শত, শনিবার ১৩ই ফেব্রয়ারী সকাল পর্যন্ত এ পর্যন্ত নিবন্ধন হয়েছে ১৩শ ২০জন,প্রথম ডোজ টিকা গ্রহন করেছে ৬৪১জন। এদের মধ্যে জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী,

আইন শৃংখলা বাহিনীর সদস্যসহ কর্মকর্তা, সাংবাদিক, ব্যবস্যায়ী ও রাজনৈতিক ব্যাক্তিসহ সমাজের বিভিন্ন স্তরের জনসাধারণ রয়েছে। যা শতকরা হারে ২৩ শতাংশ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মশিউর রহমান বলেন চলতি ২০২১ সালের ২৯ জানুয়ারীর পর থেকে আর কোন ব্যাক্তি করোনায় আক্রান্ত হয়নি। ফলে এই উপজেলায় গত দুই সপ্তাহ থেকে শূন্য রয়েছে করোনা রোগী।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মশিউর রহমান আরো বলেন গত ২০২০ সালের ১৪ এপ্রিল দৌলতপুর ইউনিয়নের মধ্যম পাড়া গ্রামের এনামুল হক ঢাকা নারায়নগঞ্জ থেকে ফিরার পর প্রথম করোনায় আক্রান্ত হয়, এরপর চলতি ২০২১ সালের সালের ২৯ জানুয়ারী পর্যন্ত এই উপজেলায় মোট ১৭২জন করোনায় আক্রান্ত হয়, এদের মধ্যে ৮জনের মৃত্যু হয়, বাঁকি ১৬৪জন সুস্থ হয়ে উঠে।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au