আন্তর্জাতিক

মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে অবস্থান নিলো জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল

  • 6:48 am - February 13, 2021
মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে অবস্থান নিলো জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল

ঢাকা: মিয়ানমারে গণতান্ত্রিকভাবে নির্বাচিতদের হাতে ক্ষমতা ফিরিয়ে দেয়ার জন্য অভ্যত্থানকারী সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল।

জানা গেছে, অং সান সু চিসহ রাজনৈতিক সকল বন্দিদের মুক্তি দেয়ারও দাবি জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল।

গতকাল শুক্রবার বিশেষ অধিবেশনে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল মিয়ানমারে নির্বিচারে আটকদের মুক্তি দাবি এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিতদের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়ার দাবি জানিয়ে প্রস্তাব গৃহণ করেছে। ইউরোপীয় ইউনিয়ন এবং ব্রিটেনের অনুরোধে বিশেষ ওই অধিবেশন বসে।

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের বিশেষ অধিবেশনের শুরুতেই জাতিসংঘের মানবাধিকার বিষয়ক উপ-হাইকমিশনার নাদা আল-নাশিফ জানান, সারাবিশ্ব দেখছে মিয়ানমারে কী ঘটছে।

তিনি আরো বলেন, অং সান সু চি, প্রেসিডেন্ট উইন মিন্টসহ তিন শতাধিক মানুষকে আটকে রাখা আছে। আটকদের মধ্যে মানবাধিকারকর্মী, সাংবাদিক, শিক্ষার্থী ও ধর্মীয় আলেম রয়েছেন।

সবার মুক্তি দেওয়ার জন্য মিয়ানমার সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক উপ-হাইকমিশনার নাদা আল-নাশি।

প্রসঙ্গত, চলতি বছরের ১ ফেব্রুয়ারি মিয়ানমার সেনাবাহিনী সে দেশের ক্ষমতাসীন নেতাদের কয়েকজনকে আটরে রেখে জরুরি অবস্থা জারি করে।

ওই সময় মিয়ানমার সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, দেশের ক্ষমতা কমান্ডার-ইন-চিফ মিন অং হ্লাইংয়ের কাছে হস্তান্তর করা হয়েছে। পরের এক বছর সেনাবাহিনী ক্ষমতায় থাকার কথাও জানানো হয়। সূত্র: আল-জাজিরা

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au