সারাদেশ

আশাশুনি শ্রীউলায় ইউপি চেয়ারম্যান সাকিলের উঠান বৈঠক

  • 9:16 am - February 12, 2021

আহসান উল্লাহ বাবলু সাতক্ষীরা জেলা প্রতিনিধি আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হেনা সাকিলের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীউলা ইউনিয়নের ঢালিরচক উত্তর পাড়ায় এ নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

শিক্ষক দৈব চরণ ঢালীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীউলা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হেনা সাকিল। উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ পরিকল্পনা আমার আমার গ্রাম আমার শহর বাস্তবায়নের লক্ষ্যে এই ইউনিয়নের সকলকে ঐক্যবদ্ধ করে আমি কাজ করে চলেছি।

একটি কুচক্রী মহল নির্বাচন আসলে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করে এবারও তারা গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই ষড়যন্ত্রকারীরা বিগত নির্বাচনগুলোতে নৌকা প্রতিকের বিরোধিতা করে অন্যদলের প্রার্থীর হয়ে কাজ করেছে। কিন্তু আমি মুজিব আদর্শের একজন পরীক্ষিত সৈনিক হিসাবে আমার পিতা জাতির জনক বঙ্গবন্ধুর আহবানে সাড়া দিয়ে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে।

আমি ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারী বিএনপি’র প্রহসন মূলক নির্বাচনের বিরুদ্ধে আন্দোলনে রাজপথে নেতৃত্ব দিয়েছিলাম।এরপর ২০০১ সালের ১লা অক্টোবর নির্বাচনের পরে জামাত-বিএনপি’র সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রতিহত করার লক্ষ্যে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে আন্দোলন গড়ে তুলি।

এরপর ২০১৩ সালে বিএনপি জামাতের নেতাকর্মীরা আমাকে হত্যার উদ্দেশ্যে আমার বাড়ি আক্রমণ করে কিন্তু সেই সময় আমি সাহসিকতার সাথে এলাকার আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে সাথে নিয়ে আগুন সন্ত্রাসের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলি।

আজকে যারা আমার এলাকার সরকারি সকল উন্নয়ন কর্মকাণ্ডের বিরোধিতা করে এবং আমার বিরোধিতা করে তারা লেবাসধারী আওয়ামী লীগ। আর এই লেবাসধারী আওয়ামী লীগ পরিচয় দানকারী ব্যক্তিরা বিএনপি জামায়াতের এজেন্ডা বাস্তবায়নের নেপথ্যে কাজ করছে।

আমি বিশ্বাস করি আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিবেন এবং আপনারা আমাকে ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করবেন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য দূর্গা পদ ঢালি,জগদীশ ঢালি,বিরাজ ঢালি,অভিজিৎ ঢালি,ধর্মদাস ঢালি,সুনিল কৃষ্ণ ঢালি, শিক্ষক সৌমিত্র কুমার বাপ্পীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au