প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
স্টাফ রিপোর্টার: নভেল করোনা ভাইরাসের বিস্তার ছড়িয়ে পড়েছে গোটা দেশে। প্রতিদিন বাড়ছে মৃত্যুর মিছিল। এঅবস্থায় কর্ম হারিয়ে নিম্নবিত্তের মানুষ সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে।দেশের সরকারি দল বিরোধী দলসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায় থেকেও করোনা কবলিত এইসব মানুষদের ত্রাণ সহায়তা দেয়া হচ্ছে।
বিতরণ করা হচ্ছে ঈদ উপহার।এরই ধারাবাহিকতায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সমাজের নিম্নবিত্ত অসহায় মানুষদের মাঝে বৃষ্টি উপেক্ষা করে তার সামগ্রিক ও ঈদ উপহার বিতরণ করেছেন জেলা বিএনপি’র কোষাধ্যক্ষ ও কেন্দ্রীয় কৃষক দল নেতা মো. মাইনুল ইসলাম।
গত বৃহস্পতিবার সারাদিন ঘাটাইলের দেওপাড়া, ধলাপাড়া, জামুরিয়া সহ বিভিন্ন ওয়ার্ডে দুঃস্থদের মাঝে এসব সহায়তা ও উপহার সামগ্রী বিতরণ করেন তিনি।
ত্রাণ ও উপহার সামগ্রী বিতরণ প্রসঙ্গে মাইনুল ইসলাম বলেন, গভীর দুঃসময় অতিক্রম করছে জাতি। এমন কি গোটা বিশ্ব আজ মহা বিপর্যয়ের সম্মুখীন।দুর্দিনে মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়াতে না পারলে মানবিকতা ভূলণ্ঠিত হয়। চারিদিকে এখন খাদ্যাভাব হাহাকার।বিশেষ করে দেশের সংখ্যাগরিষ্ঠ সাধারণ মানুষের হাতে কোন কাজ না থাকায় তাদের দুবেলা পেটে ভাত যোগানো কঠিন হয়ে পড়েছে। সামনে পবিত্র ঈদুল ফিতর। করোনার এই সংকটকালে গরীব অসহায় দুঃস্থ মানুষদের মাঝে ঈদের কোনো উচ্ছ্বাস আনন্দ নেই। আমরা প্রত্যেকেই যেন যতটুকু সম্ভব আমাদের চারপাশের মানুষগুলোর দিকে সুদৃষ্টি রাখি। সবাইকে নিয়েই আমাদের ভালো থাকার চেষ্টা করতে হবে।
এ সময় তিনি দেশের বিভিন্ন স্থানে সরকারি বরাদ্দের ত্রাণ লুটপাটের তীব্র নিন্দা জানিয়ে সবাইকে নিষ্ঠা ও সততার সঙ্গে দেশবাসীর পাশে দাঁড়ানোর অনুরোধ জানান।ত্রান সামগ্রী বিতরন কালে ঘাটাইল উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নতুন সময়/টিআই
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au