প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
আহসান উল্লাহ বাবলু সাতক্ষীরা জেলা প্রতিনিধি : আশাশুনিতে ঝরে পড়া শিশুদের শিক্ষা প্রােগ্রাম পিইডিপি ৪ এর আওতায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরাে’র সহযােগিতায় সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) এ সভার আয়ােজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজার সভাপতিত্বে অবহিত করণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আশাশুনি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মােস্তাকিম।
স্বাগত বক্তব্য রাখেন সাস এর নির্বাহী পরিচালক শেখ ইমান আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মােসলেমা খাতুন মিলি, শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, সমাজসেবা অফিসার রফিকুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান স,ম সেলিম রেজা মিলন, সাবেক মুক্তিযােদ্ধা কমাণ্ডার আব্দুল হান্নান,
মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান হাসান,সাস এর জেলা প্রকল্প কর্মকর্তা কামরুল ইসলাম, মনিটরিং অফিসার মিজানুর রহমান মিজান, উপজেলা ম্যানেজার আল-আমিন হোসেন, প্রেসক্লাবের সভাপতি জিএম আল ফারুক, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা ও মাল্টিমিডিয়ার মাধ্যমে উপস্থাপন করেন প্রকল্প প্রধান খান মো. শাহ আলম। বক্তারা বলেন- আশাশুনিতে ৮ থেকে ১৪ বছর বয়সী শিশু শিক্ষার্থীর শতকরা ১৮ ভাগ ঝরে পড়েছে বলে এক জরিপে দেখা যায়।
এ প্রকল্পের মাধ্যমে উপজেলার ৭০টি এবং পরবর্তীতে আরও ১৫ টি স্কুলে ঝর পড়া ২১০০ ছাত্র-ছাত্রী পুনরায় লেখাপড়া করার সুযােগ পাবে।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au