সারাদেশ

আশাশুনির আনুলিয়ায় ইউপি চেয়ারম্যান লিটনের কর্মী সমাবেশ

  • 10:10 am - February 10, 2021

আহসান উল্লাহ বাবলু সাতক্ষীরা জেলা প্রতিনিধি: আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর আলম লিটনের নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে আনুলিয়া ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের একসরায় এ নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

আনুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আনুলিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর আলম লিটন। কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান লিটন বলেন, আমি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে বিগত দশ বছর যাবত আনুলিয়া ইউনিয়নের শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, রাস্তাঘাট, কালভাটসহ অবকাঠামোগত অনেক উন্নয়ন করেছি।

কিন্তু একটি চক্র যারা অবৈধভাবে সরকারি জায়গা দখল, সন্ত্রাস ও মাদক ব্যবসার সাথে যুক্ত তারা আজ আওয়ামী লীগের লেবাসে বিএনপির এক নেতার সাথে গোপনে বৈঠক করে বিএনপি-জামাতের এজেন্ডা বাস্তবায়নের গভীর ষড়যন্ত্রে লিপ্ত। জনগণই আমার একমাত্র শক্তি আর এই জনগণকে সাথে নিয়ে আমি সকল অন্যায় ও ষড়যন্ত্র প্রতিহত করবো।

তিনি আরও বলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আমার গ্রাম আমার শহর বাস্তবায়নের লক্ষ্যে আমি এই ইউনিয়নে কাজ করে চলেছি। আনুলিয়া ইউনিয়নের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে তাকে পুনরায় নির্বাচিত করার আহ্বান জানান।

আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চুর সঞ্চালনায় এসময় প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আলমগীর আলম,শওকত হোসেন সানা, রফিকুল ইসলাম,আট নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মতিউর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au