সারাদেশ

একুশে পদক পেলেন ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী কামরুজ্জামান

  • 11:51 am - February 09, 2021

নিজস্ব প্রতিবেদক : সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২১ সালের একুশে পদক পেয়েছেন ঢাকা কমিউনিটি

হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি, এবং এশিয়া পেসিফিক এলায়েন্স ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা: কাজী কামরুজ্জামান ।

ডা: জামান স্বল্প আয়ের সুবিধা বঞ্চিত মানুষের জন্য ১৯৮৮ সালে ঢাকা কমিউনিটি হাসপাতাল প্রষ্ঠিতা করেন, যা বর্তমানে ৫০০ শয্যায় উন্নীত হয়েছে।

এছাড়া তিনি ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ও ডেন্টাল ইউনিট, ঢাকা কমিউনিটি নার্সিং ডিগ্রী কলেজ, ইন্সটিটিউট অব কমিউনিটি হেল্থ বাংলাদেশ, কমিউনিটি রিসার্চ ইন্সটিটিউট অব ট্রমালজি,অর্থোপেডিক এন্ড রিহেবিলিটেশন এবং ২৫০ শয্যা বিশিষ্ট পাবনা কমিউনিটি হাসপাতাল প্রতিষ্ঠা করেন।

দেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলে গড়ে তুলেছেন রুরাল হেল্থ সেন্টার যার মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে হেলথ কার্ডের মাধ্যমে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। তিনি পথশিশুদের জন্য গড়ে তুলেছেন স্কুল হেল্থ পোগ্রাম ও শ্রমিকদের জন্য ইন্ডাস্ট্রিয়াল হেল্থ প্রোগ্রাম। পাবনায় প্রতিষ্ঠা করেছেন প্রবীণ ব্যক্তিদের আনন্দে সময় কাটানোর জন্য প্রবীণ হিতৈষী কেন্দ্র।

১৯৭১ সালে বিলাতে তিনি অধ্যয়নরত ছিলেন। সেখান থেকে মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য ২ নং সেক্টরে বাংলাদেশ হাসপাতাল স্থাপন করা হলে অর্থ, ঔষধ ও যন্ত্রপাতি প্রেরণে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।

১৯৮০ সাল থেকে তিনি শিশু শৈল্য চিকিৎসক হিসাবে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি এসোসিয়েশন অব পেডিয়াট্রিক সার্জন , বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা। তার অবদানের স্বীকৃতিস্বরূপ পেডিয়াট্রিক সার্জারী এসোসিয়েশন ২০১৪ সাল থেকে “প্রফেসর কামরুজ্জামান বেস্ট পেডিয়াট্রিক সার্জন এওয়ার্ড “ চালু করেছে।

তিনি বাংলাদেশে আর্সেনিক দূষণ আবিষ্কার ও গবেষণার পথপ্রদর্শক এবং দুর্যোগ ব্যবস্থাপনায় দেশে বিদেশে অভূতপূর্ব অবদান রেখেছেন।

তিনি ১৯৪৩ সালের ২০ জুন রাজশাহী জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম কাজী নঈমউদ্দিন এবং মাতার নাম হামিদা বানু। পিতা অতিরিক্ত পুলিশ সুপার ছিলেন।

প্রফেসর কাজী কামরুজ্জামান পাবনার রাধানগর মজুমদার একাডেমি থেকে প্রাথমিক শিক্ষা, পাবনা জিলা স্কুল থেকে মাধ্যমিক এবং ১৯৬১ সালে সরকারী এডওয়ার্ড কলেজ থেকে, পাবনা থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন।

১৯৬৭ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে ১৯৬৮ সালে উচ্চ শিক্ষার্থে যুক্তরাজ্যে গমন করেন। সেখানে রয়েল কলেজ অব অব সার্জন, এডিনবার্গ থেকে এফআরসিএস ডিগ্রী অর্জন করেন।

১৯৯৯ সালে যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল কলেজ অব সার্জনস থেকে এফ আই সি এস ডিগ্রী লাভ করেন। কিন্তু সমাজ সেবায় নিজেকে নিয়োজিত করার জন্য বিদেশের বিলাসবহুল জীবন ছেড়ে স্বল্প আয়ের মানুষের জন্য স্বল্প ব্যয়ে চিকিৎসার ব্যবস্থা করার জন্য আজীবন সচেষ্ট থেকেছেন।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au