সারাদেশ

গাইবান্ধায় সুন্দরগঞ্জে চার বছরেও সংস্কার হয়নি বন্যায় ক্ষতিগ্রস্থ রাস্তা বিপাকে জনসাধারন

  • 8:29 am - February 09, 2021

সাকিব হাসান চৌধুরী সাম্য, গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জে চার বছরেও সংস্কার করা হয়নি বন্যায় ক্ষতিগ্রস্থ রাস্তা। এতে ভোগান্তিতে রয়েছে ওই এলাকার হাজার হাজার মানুষ।

উপজেলার বেলকা ইউনিয়নের তালুক বেলকা গ্রামের আত্তাব আলীর বাড়ী থেকে শ্যামরায়ের পাঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় ২’শ মিটার কাঁচা রাস্তা ২০১৭ সালের ভয়াবহ বন্যায় ভেঙে যাওয়ার চার বছরেও সংস্কার হয়নি। ফলে দু’পাশের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ ৬টি গ্রামের হাজার হাজার মানুষ চলাচলের ভোগান্তিতে পড়েছেন। বর্ষা নামলেই চরাঞ্চলের শিক্ষার্থীরা স্কুল-মাদ্রাসায় যেতে পারেন না।

বন্ধ হয়ে যায় হাট-বাজারে যাওয়ার সুবিধা। এছাড়াও, এই গুরুত্বপূর্ণ রাস্তাটি পার্শ্ববর্তী হরিপুরসহ কুড়িগ্রাম জেলার উলিপুর ও চিলমারী উপজেলার সাথে সুন্দরগঞ্জ উপজেলা শহরে যাতায়াতের একমাত্র মাধ্যম।

ভুক্তভোগী এলাকাবাসী জানান, ২০১৭ সালের বন্যার তাণ্ডবে রাস্তাটি ভেঙে গেলেও গত চার বছরেও কোন সংস্কার হয়নি। উপজেলা শহরের সাথে যোগাযোগের একমাত্র পথ এই রাস্তাটি। গেল বন্যায় আরও ২/৩ জায়গায় গভীর হয়েছে। এতে বর্ষাকালে সীমাহীন কষ্ট করে যাতায়াত করতে হয়। বন্যায় ক্ষতিগ্রস্থ হওয়ার পরের বছর এলাকার তরুণ যুব সমাজ ওই স্থানে স্বেচ্ছাশ্রমে একটি বাঁশের সাঁকো নির্মাণ করে।

পরবর্তীতে বন্যার পানি নেমে যাওয়ার কয়েকদিন পরে স্থানীয় মহিলা ইউপি সদস্যের স্বামী এলাকার কাউকে না জানিয়ে সাঁকোটি অন্যত্র বিক্রি করে দেয়। ফলে ভোগান্তি আরও বেড়ে যায়। পরের বছর রাস্তা সংস্কার না করে ইউনিয়ন পরিষদের বরাদ্দ থেকে ওই স্থানে ৫০ফিট দৈর্ঘ্যের একটি কাঠের সাঁকো নির্মাণ করা হয়।

সাঁকোটির দু’পাশে সংযোগ স্থাপনের জন্য বাঁশের সাঁকো দেয়া হয়। যা কয়েকদিন পর ভেঙে যায়। এতে ওই স্থানে অনেক দূর্ঘটনা সংঘটিত হয়। তাই এবারের বন্যা আসার আগেই রাস্তাটি সংস্কারের দাবী জানান তারা।

ওই এলাকার বাসিন্দা আবু বক্কর জানান, এই রাস্তাটি সংস্কার না করায় আশে-পাশের অনেক কৃষি জমিতে বালু পড়েছে। এতে জমিগুলো কয়েক বছর থেকে পতিত হয়ে আছে।

স্কুল পড়ুয়া তৌহিদ সরকার বলেন, ‘৪ বছর আগে বন্যায় রাস্তাটি ভেঙে গেলেও এখনো সংস্কার করা হয়নি। বন্যার সময় আমরা স্কুলে যেতে পারিনা। তাই দ্রুত রাস্তাটি সংস্কারের দাবী জানাই।’

সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ইব্রাহীম খলিলুল্যাহ বলেন, ‘রাস্তাটি সংস্কারের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। প্রয়োজনীয় বরাদ্দ পেলে সংস্কার করা হবে।’

এবিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল বলেন, ‘রাস্তাটি সংস্কারের জন্য চাহিদা পাঠানো হয়েছে। খুব শীঘ্রই বাস্তবায়ন হবে।’

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au