আন্তর্জাতিক

ইরানকে পরমাণু চুক্তির প্রতিশ্রুতি পূরণ করতে হবে : বাইডেন

  • 7:56 am - February 08, 2021

নতুন সময় ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্পষ্ট করে বলেছেন, ‘ইরানের ওপর থেকে একতরফাভাবে অবরোধ প্রত্যাহার করা হবে না। ইরানকে আগে তার পরমাণু চুক্তির প্রতিশ্রুতি পূরণ করতে হবে।’ িইরানের সর্বোচ্চ নেতার আহ্বান সত্ত্বেও জো বাইডেন এমন কথা বললেন। সিবিএসের এক সাক্ষাতকারে বাইডেনকে প্রশ্ন করা হয়েছিল আলোচনার টেবিলে ইরানকে ফেরাতে অবরোধ স্থগিত করা হবে কিনা, জবাবে তিনি স্পষ্ট বলেছেন, না।

সাক্ষাতকারটি রোববার প্রচারিত হয়। যখন বলা হয়, ইরান যদি তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করে তখন বাইডেনের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাবে। ইরানের পরমাণু কর্মসূচি বন্ধে দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রসহ চীন, রাশিয়া, জার্মানী, ফ্রান্স ও ব্রিটেন দীর্ঘ আলোচনা শেষে ২০১৫ সালে একটি চুক্তিতে পৌঁছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে ২০১৮ সালে চুক্তি থেকে বেরিয়ে আসে এবং ইরানের ওপর অবরোধ আরোপ করে।

এর একবছর পর তেহরান চুক্তির গুরুত্বপূর্ণ অঙ্গীকার থেকে সরে আসে। বাইডেন প্রশাসন চুক্তিতে ফেরার আগ্রহ প্রকাশ করেছে। তবে জোর দিয়ে বলেছে তেহরানকে আগে পুরোপুরিভাবে চুক্তির শর্ত মেনে চলা পুনরায় শুরু করতে হবে।

ইরান চলতি বছরের ৪ জানুয়ারি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ২০ শতাংশ পর্যন্ত করার ঘোষণা দিয়েছে। কিন্তু চুক্তি অনুযায়ী ইরান সর্বোচ্চ ৩.৬৭ শতাংশ পর্যন্ত করতে পারবে। বাইডেন চুক্তিতে ফেরার অঙ্গীকার করেছেন। তবে শর্ত হিসেবে তিনি বলেছেন, ইরানকে প্রথমে তার মূল অঙ্গীকারে ফিরে যেতে হবে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au