সারাদেশ

কিশোরগঞ্জে বাঁশ শিল্প বিলুপ্তির পথে

  • 11:30 am - February 06, 2021

লাতিফুল আজম, নীলফামারী প্রতিনিধি: ভাল নেই নীলফামারীর কিশোরগঞ্জের বাঁশশিল্পের সাথে জড়িত কারিগররা। ভালবাসা ও মমতা দিয়ে নিপূণ হাতে কারুকাজের মাধ্যমে বাঁশ দিয়ে তৈরি করে থাকেন গৃহস্থালি পরিবারের পণ্য সামগ্রী। তাদের জীবন জীবিকার হাতিয়ার হচ্ছে বাঁশ। কিন্তু কালের বিবর্তনে তাদের ভালবাসার জীবিকা বিলুপ্ত হতে চলেছে।

দিন যতই যাচ্ছে ততই বাড়ছে আধুনিকতা। আর আধুনিকতার ছোঁয়ায় চাহিদা হারাচ্ছে বাঁশের তৈরি শিল্প পণ্যর। একসময় বাঁশের তৈরি শিল্প সামগ্রীর প্রচুর ব্যবহার ও চাহিদা ছিল। এখন তার স্থান দখল করে নিয়েছে প্লাস্টিকের পণ্য সামগ্রী। আধুনিকতার ছোঁয়ায় পরিবেশবান্ধব বাঁশের পণ্য সামগ্রী ছেড়ে সবাই ঝুঁকছে সেইদিকে।

সদর ইউপির কেশবা যুগি পাড়া বাঁশ পল্লী নামে পরিচিত গ্রামটিতে গিয়ে দেখা গেছে, ওই গ্রামের অর্ধশতাধিক পরিবার এ পেশায় জড়িত থেকে জীবন জীবিকা নির্বাহ করে আসলেও ইতোমধ্যে অনেকে পেশা পরিবর্তন করায় এখন ১৫ -২০ টি সহায় সম্বলহীন পরিবারের বৃদ্ধ-বৃদ্ধা, স্বামী-স্ত্রী,কিশোর-কিশোরী, শিশু শিক্ষার্থীদের সুখ-দুঃখ হাসি-কান্না, ভালোবাসার অস্থি মজ্জায় গৃহস্থালি পরিবারের ডালী,কুলা, চালুন,ঝাকা,ডালা,খাচা, শিশু কিশোরদের খেলনা হিসেবে ছোট কুলা, ফুল তোলা চালুন বুননে ব্যস্ত সময় কাটালেও জীবন পাতায় সৌখিননতার ছোঁয়া লাগেনি তাদের।

বর্তমানে লজ্জা নিবারণের জন্য এক টুকরো কাপড় আর দু’মুঠো খাবারের জন্য নিরলস কাজ করছেন তারা। তাদের বেঁচে থাকা মানে দু’বেলা খেয়ে পরে থাকা। ওই গ্রামের সুভা রাণী, সুমিত্রা রানী, অমল চন্দ্র দাস জানান, প্রয়োজনীয় পুঁজির অভাব, বাঁশের সংকট, ন্যায্য বাজার মূল্য,বাজারে প্লাস্টিক পণ্যে সয়লাবের কারণে আমাদের বাপ-দাদার পেশার ঐতিহ্য হারাতে বসেছে ।

নানামুখী সংকটের মাঝেও বাপ দাদার পেশা ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছি। হাট-বাজারে বিক্রি করে যে টাকা আয় হয় তা দিয়ে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে জীবিকা নির্বাহ করা সম্ভব হচ্ছে না। অন্য পেশায় কারিগরি কোন জ্ঞান না থাকায় পেশা পরিবর্তন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিলুপ্তপ্রায় এ শিল্পটি অস্তিত্ব সংকটে পড়ে অনেকেই এ পেশায় ছাড়তে শুরু করেছেন।

সরকারি-বেসরকারিভাবে পৃষ্ঠপোষকতা না পেলে অদূর ভবিষ্যতে এ পেশা ধরে রাখা কঠিন হয়ে পড়বে। তাই এই শিল্পকে বাঁচিয়ে রাখতে হলে ক্ষুদ্র- প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে কারিগরি জ্ঞান বৃদ্ধির মাধ্যমে সরকারি পৃষ্ঠপোষকতা একান্ত প্রয়োজন বলে মনে করেন এলাকাবাসি।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au