প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
আহসান উল্লাহ বাবলু সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ বহুল আলোচিত আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার রায় ঘোষণা হাওয়ায় আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগ নেতা অহিদুলের নেতৃত্বে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে খাজরা ইউনিয়নের নয়টি ওয়ার্ডে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের নেতা অহিদুল ইসলাম মোল্লার নেতৃত্বে শত শত মানুষ আনন্দ মিছিলে অংশগ্রহণ করে। আনন্দ মিছিলটি খাজরা ইউনিয়ন এর গদাইপুর বাজার থেকে শুরু হয়ে ৯ টি ওয়ার্ড প্রদক্ষিণ শেষে খাজরা বাজারে পথসভায় মিলিত হয়। খাজরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রুহুল কুদ্দুস মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী অহিদুল ইসলাম বলেন,
২০০২ সালের ৩০ আগস্ট বিএনপি-জামাত জোট সরকারের আমলে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলায় জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গাড়িবহরে হামলা হয়েছিল,নানা ষড়যন্ত্র ও প্রতিকুলতার অবসান ঘটিয়ে অবশেষে রায় ঘোষণা হয়েছে। এই যুগান্তকারী রায় ঘোষণা হওয়ায় তিনি সরকার ও বিচার বিভাগকে অভিনন্দন জানান। এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন আওয়ামী লীগ খাজরা ইউনিয়ন আওয়ামী লীগ ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au