সারাদেশ

আমি চেয়ারম্যান নির্বাচিত হলে এ ইউনিয়নকে মডেল হিসাবে গড়ে তুলবো: হোসেনুজ্জামান হোসেন

  • 1:30 pm - January 31, 2021
আমি চেয়ারম্যান নির্বাচিত হলে এ ইউনিয়নকে মডেল হিসাবে গড়ে তুলবো: হোসেনুজ্জামান হোসেন

আহসান উল্লাহ বাবলু, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: আশাশুনির সদর ইউপি নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা বর্তমান তরুন আওয়ামীলীগ নেতা এস এম হোসেনুজ্জামান হোসেন।

রবিবার সকালে উপজেলার সদর সহ বিভিন্ন বাজারে মতবিনিময় ,লিফলেট বিতরণ পথ সভা ও গণসংযোগ করেছেন। মত বিনিময় ও গণসংযোগ কালে তিনি বলেন, আমার মুখের জয় বাংলা জয় বঙ্গবন্ধুর স্লোগানের ধ্বনি প্রতিধ্বনি আওয়াজ তোলা শব্দটি রপ্ত হয়েছে পরিবার থেকে।

তিনি বলেন, আমার পরিবার আমৃত্যু বঙ্গবন্ধুর আদর্শে জননেত্রী শেখ হাসিনার রুপকল্প বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। এছাড়াও তিনি জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন মানুষের কাছে তুলে ধরেন এবং নৌকা মার্কায় ভোট দিতে আহবান করেন। মানুষ অসহায়ত্ব ও আতঙ্কগ্রস্ত থেকে পরিত্রাণের জন্য আমাকেই ইউপি চেয়ারম্যান প্রার্থী হওয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন। আমি নৌকা প্রতীক পেয়ে নির্বাচিত হতে পারলে নিরীহ সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে দিতে যথাসাধ্য চেষ্টা করবো।

তিনি আরো বলেন, এই নির্বাচনে তার কর্ম পরিকল্পনার প্রথমে রেখেছেন একটি টেকসই ভেড়িবাঁধ সহ একটি মডেল ইউনিয়ন গঠনই্ তার মুল লক্ষ্য। ত্রাণ, অনুদান, ভিক্ষা এলাকার মানুষের চাহিদা নয়, তাদের দাবী সন্ত্রাস, নাশকতা আর মাদকমুক্ত সমাজ ব্যবস্থা। এলাকার মানুষের সুবিধা অসুবিধা, বিপদ-আপদে তাদের পাশে থাকার চেষ্টা করবেন বলে অঙ্গিকার করেন। সামাজিক সম্প্রীতি ও সার্বিক কল্যাণে কাজ করে এসেছি। আমি ভবিষ্যতে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল নির্দেশনা, সরকারি দায়িত্ব পালনের মাধ্যমে ইউনিয়নকে জনগণের আশ্রয়স্থল ও অবকাঠামোগত উন্নয়নমূলক কার্যক্রম করে একটি পরিচ্ছন্ন মডেল ইউনিয়নে পরিনত করতে বাকী জীবনটা জনগনের সেবায় নিজেকে সপে দিতে চায়। সর্বপরি আমি হোসেনুজ্জামান হোসেন আগামী ইউপি নির্বাচনে আমার প্রানপ্রিয় বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেতে দলীয় সভানেত্রীসহ উর্দ্ধতন নেতৃবৃন্দের সুদৃষ্টি কামনা করছি।

উক্ত মতবিনিময় ও লিফলেট বিতরনী অুনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ নেতা মুজিবুর রহমান, সাবেক মেম্বার রুহুলামিন সরদার, আওয়ামীলীগ নেতা সাঈদ সরদার ,আসাদুল ইসলাম,বদীউজ্জামান মন্টু,আবু সাদেক খালেক সরদার,সংরক্ষিত মহিলা মেম্বার রোজিনা পারভীন ময়না, যুবলীগ নেতা তরিকুল,আল মামুন,কামরুল ইসলাম,সমরেশ চক্রবর্ত্তি,সেচ্ছা সেবকলীগ নেতা রফিকুল ইসলাম, ডালিম,কিনা,তরুনলীগ নেতা মোতাহার হোসেন,আব্দুল বারি,সোহাগ, ছাত্রলীগ নেতা আলিমুজ্জামান,মিজানুর ইসলাম, হোসেন,ইমরান হোসেন,আল আমিন , সহ বিভিন্ন রাজনৈতিক ,সমাজসেবক ,যুব সমাজের ব্যাক্তিবর্গ।

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au