সারাদেশ

কিশোরগঞ্জে যৌতুকের কারণে কলেজছাত্রী নির্যাতনের শিকার

  • 10:07 am - January 31, 2021

লাতিফুল আজম, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে সুমি রায় নামে এক কলেজছাত্রী ও তার বাবা-মাকে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে যৌতুকলোভী স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে। শুক্রবার রাতে বড়ভিটা ইউনিয়নের বড়ডুমরিয়া চাপুয়াপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। নিযার্তনের শিকার ওই ছাত্রী ও তার আহত বাবা-মা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগে জানা যায়, একই গ্রামের কালিপদো রায় প্রতিবেশী দ্বাদশ শ্রেণির ছাত্রী সুমি রায়কে প্রেমের ফাঁদে ফেলে প্রায় ৪ মাস আগে বিয়ে করেন। পরে বাস্তুভিটা বিক্রি করে সুমির বাবা সালিশের মাধ্যমে ২ লাখ ৫০ হাজার টাকা বরের পরিবারকে যৌতুক দেন। এতে চাহিদা মেটেনি যৌতুকলোভী স্বামী কালিপদো ও তার বাবা কেশর চন্দ্র, মা সুমতি রায়ের। কিছুদিন পরে আবারও হতদরিদ্র ওই কলেজছাত্রীর বাবার নিকট তারা ২ লাখ টাকা যৌতুক দাবি করেন।

তাদের দাবিকৃত টাকা ছাড়া শুক্রবার বিকেলে সুমি তার স্বামীর বাড়িতে যায়। তার মামা শ্বশুর শুধীর চন্দ্র এসে রাতেই তাকে বাড়ি থেকে বের করে দেয়ার নির্দেশ দেয়। পরে যৌতুকের কারণে ওই কলেজ ছাত্রীকে তার স্বামী ও শ্বশুর-শ্বাশুড়ি অমানবিক নির্যাতন করেন। খবর পেয়ে সুমির বাবা সুধীর ও মা গীতারানী জামাতার বাড়িতে যান।

একপর্যায়ে জামাতার পরিবারের লোকজন তাদেরকেও বেদম মারধর করে রক্তাক্ত করেন। পরে স্থানীয়রা নববধূ সুমি ও তার বাবা-মাকে গুরুত্বর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করান। এব্যাপারে কালিপদোর বাড়িতে গেলে দেখা না মেলায় তার যৌতুকলোভী বাবা কেশর চন্দ্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গৃহবধূকে নিযার্তনের কথা অস্বীকার করে জানান, ছেলে যদি ওই বউকে নিতে চাইলে অন্যত্র থাকবে।

তাহলে শালিসের মাধ্যমে কনের বাবার কাছ থেকে আড়াই লাখ টাকা যৌতুক নিলেন কেন। তিনি এর কোন সদুত্তোর দিতে পারেননি।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au