সারাদেশ

প্রায় চার কোটি টাকা ঋন মাথায় নিয়ে ফুলবাড়ী পৌরসভার নবনির্বাচিত মেয়র লিটনের দায়িত্ব গ্রহন

  • 9:35 am - January 31, 2021
প্রায় চার কোটি টাকা ঋন মাথায় নিয়ে ফুলবাড়ী পৌরসভার নবনির্বাচিত মেয়র লিটনের দায়িত্ব গ্রহন

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: শপথ গ্রহনের পরে তিন কোটি ৮৪ লাখ ৭৬ হাজার ৪০৭ টাকা ঋনের বোঝা মাথায় নিয়ে গতকাল রোববার দায়িত্ব গ্রহন করলেন দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সলরগণ।

সকাল ১১ টায় পৌর সচিব মাহবুবুর রহমান এর কাছ থেকে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহন করেন নবনির্বাচিত মেয়র মাহমুদ আলম লিটন। এ উপলক্ষে পৌরসভা কার্যলয়ে এক সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়। সুধি সমাবেশে নবনির্বাচিত মেয়র মাহমুদ আলম লিটন এর সসভাপতিত্বে বক্তব্য রাখেন, পৌর সচিব মাহবুবুর রহমান,সহকারী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন, পৌরসভার কর্মকর্তা রশিদুল ইসলাম সণ্টু,সাবেক প্যানেল মেয়র কাউন্সিলর মামুনুর রশিদ চৌধুরী,কাউন্সিলর আব্দুস জব্বার মাসুদ,মহিলা কাউন্সিলর তনঞ্জু আরা বেগম প্রমুখ। এসময় নবনির্বাচিত মেয়র,কাউন্সিলরর ও বিদায়ী কাউন্সিলরগণকে ফুললে শুভেচ্ছাসহ সন্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। এসময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণ বিভিন্ন্ শ্রেণী পেশার মানুষ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। শেষে নবনির্বাচিত মেয়র মাহমুদ আলম লিটন পৌরসভা চত্বরে একটি নারিকেল গাছের চারা রোপন করেন।

পৌরসভা সুত্রে জানাগেছে, নবনির্বাচিত পৌর মেয়র কাউন্সিলরগণ দায়িত্ব গ্রহনের সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতাসহ বিভিন্ন্ খাতে বকেয়া ও ঋন রয়েছে, তিন কোটি ৮৪ লাখ ৭৬ হাজার ৪০৭ টাকা। এর মধ্যে পৌরসভার নিয়মিত কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ২০২০ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ৬ মাসের বকেয়া, ৭৩ লাখ ৬ হাজার ১৪৪ টাকা, বিদায়ী পরিষদের মেয়র-কাউন্সিলরদের সম্মানীভাতা নভেম্বর-ডিসেম্বর দুই মাসে বাকি তিন লাখ ২০ হাজার টাকা, ভবিষ্যৎ তহবিল ১৪ লাখ ৫৯ হাজার ৪২০ টাকা, আনুতোষিক তহবিল ১১ লাখ ৯৬ হাজার ৬৮৫ টাকা, অনিয়মিত কর্মচারীদের মজুরি বাকি দুই লাখ ৪৭ হাজার টাকা, অবসর ভাতা বাকি ১৫ লাখ ৭৫ হাজার ১১০ টাকা, বকেয়া আনুতোষিক তহবিল বাকি দুই কোটি ২৫ লাখ ৩৯ হাজার ৬১৮ টাকা। পূর্বের বকেয়া ২০ লাখ ১২ হাজার ৪৩০ টাকা ও এডিবি তহবিল থেকে ঋণ ১৮ লাখ টাকা। মোট বকেয়া ও ঋণ তিন কোটি ৮৪ লাখ ৭৬ হাজার ৪০৭ টাকা।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au