জাতীয়

বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়ায় যেতে পারেন মোদি

  • 6:20 am - January 31, 2021

নতুন সময় ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী মার্চে বাংলাদেশ সফরকালে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়া যেতে পারেন। শনিবার উভয় দেশের কর্মকর্তারা এ কথা জানান। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, ঢাকা-নয়াদিল্লির কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি ও বঙ্গবন্ধুর জন্ম-শতবার্ষিকী উদযাপন উপলক্ষে চলতি বছরের মার্চ মাসে ভারতের প্রধানমন্ত্রীর দুই দিনের সফরে বাংলাদেশে আসার কথা রয়েছে।

ভারতের রাজধানীতে বাংলাদেশ-ভারত ফরেন অফিস কনসালটেশনের (এফওসি) ফাঁকে বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ হাইকমিশনের এক কর্মকর্তা বলেন, ‘মোদি এই সফরকালে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে টুঙ্গিপাড়ায় তার মাজারে যেতে পারেন।’ মোদির টুঙ্গিপাড়া সফরের পরিকল্পনার ব্যাপারে পররাষ্ট্র সচিব পর্যায়ের এফওসি বৈঠকে আলোচনা হয়। তবে তিনি এও বলেন যে- এই সফর সম্পর্কে এখনো কিছু চূড়ান্ত হয়নি।

এফওসি’র সাথে সংশ্লিষ্ট এক ভারতীয় কর্মকর্তা মোদির টুঙ্গিপাড়া সফরের পরিকল্পনা নিশ্চিত করলেও, বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। ভারতীয় ওই কর্মকর্তা আরো বলেন, ‘যদি সবকিছু ঠিকঠাক চলে, তবে তার টুঙ্গিপাড়া সফরের জোরালো সম্ভাবনা রয়েছে।’ উভয় পক্ষের কর্মকর্তারা জানান, ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী ঢাকা পৌঁছবেন এবং পরের দিন তিনি দেশে ফিরে যাবেন। বিশ্বব্যাপী কোভিড-১৯ (করোনাভাইরাস) প্রাদুর্ভাবের পর এটাই তার প্রথম বিদেশ সফর।

তারা বলেন, ভারতের প্রধানমন্ত্রী প্রথমদিনের উৎসবে যোগ দেবেন। পরের দিন তিনি বাংলাদেশ প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করবেন। কর্মকর্তারা আরও বলেন, উভয় দেশের মধ্যে শুক্রবার এফওসি বৈঠকে কোভিড-১৯ সহযোগিতা, নিরাপত্তা ও প্রতিরক্ষাসহ দ্বিপক্ষীয় সংশ্লিষ্ট ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও ভারতীয় সচিব হর্ষ বর্ধন শ্রিংলার নেতৃত্বে দু’দেশের প্রতিনিধি দলের মধ্যে এ বৈঠক হয়।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au