সারাদেশ

ফুলবাড়ীতে ব্যবসায়ীকে আটকের প্রতিবাদে কাঁচাবাজার বন্ধ রেখে আন্দোলন

  • 11:12 am - January 27, 2021

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে লোড-আনলোডের টোল আদায়কে কেন্দ্র করে টোল আদায়কারীর সাথে কাঁচামাল আড়ৎ ব্যবসায়ীদের বিরোধের জেরে আদায়কারীর অভিযোগে ব্যবসায়ীকে পুলিশ আটক করলে প্রায় সাড়ে ৩ঘন্টা কাঁচা বাজার বন্ধ রেখে আন্দোলন করে স্থানীয় ব্যবসায়ীরা।

পরে সদ্য নির্বাচিত পৌর মেয়র মোঃ মাহামুদ আলম লিটন এর অশ^স্ততায় অবোরধ তুলে নেয় কাঁচামাল ব্যবসায়ীরা। জানা গেছে, গত ২৫ জানুয়ারী পৌর বাজারের লোড-আনলোডের অতিরিক্ত টোল আদায়কে কেন্দ্র করে ইজারাদারের সাথে কাঁচামাল আড়ৎ ব্যবসায়ীর সংঘর্ষ হয়। এ ঘটনাকে কেন্দ্র করে টোল আদায়কারী কাজল ঐদিন কয়েকজন কাঁচামাল ব্যবসায়ীদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় একটি অভিযোগ করেন।

অভিযোগের প্রেক্ষিতে গত মঙ্গলবার রাত ১১টায় মুদি ব্যবসায়ী জুয়েলকে পুলিশ আটক করে। এরই প্রতিবাদে বুধবার সকাল থেকে কাঁচা বাজারের সকল ব্যবসায়ী তাদের দোকান বন্ধ করে আন্দোলন করেন। এ ঘটনায় সাধারণ ক্রেতা ও সবজী বিক্রি করতে আসা প্রান্তিক কৃষকরা চরম বেকায়দায় পড়ে।

হঠাৎ নিত্যপ্রয়োজনীয় এই পন্য ক্রয়-বিক্রয় বন্ধ হবার সাড়ে তিনঘন্টা পর সদ্য নির্বাচিত পৌর মেয়র মাহমুদ আলম লিটনের মধ্যস্থতায় ব্যবসায়ীরা তাদের আন্দোলন প্রত্যাহার করায় পুনরায় স্বাভাবিক হয় কাঁচা বাজার। কাঁচাবাজার মালিক সমিতি‘র সদস্য দিপক বলেন, লোড-আনলোডকে কেন্দ্র করে যে সমস্যা হয়েছিলো তা মিটিয়ে দেওয়া হয়েছিলো।

তারপরও কেনো আমাদের ব্যসায়ীকে থানায় আটক করা হলো, তার জবাব আমরা চাই। এবং অতিদ্রুত আটক ব্যবসায়ীর মুক্তি চাই। যতক্ষন তাকে মুক্তি দেওয়া হবেনা ততক্ষন কাঁচামাল ব্যবসায়ীদের এই অবরোধ চলবে। পরে সকাল ৯টার দিকে ৫নং ওয়ার্ড কাউন্সিলর পারভেজ,৩নং ওয়ার্ড কাউন্সিল আব্দুল মজিদ ও হাট ইজারাদার মোঃ মানিক মন্ডলকে সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন নবনির্বাচিত পৌর মেয়র মোঃ মাহামুদ আলম লিটন।

নবনির্বাচিত পৌর মেয়র মোঃ মাহামুদ আলম লিটন অবরোধকারীদের অভিযোগ শুনেন এবং আটক জুয়েলকে মুক্তির ব্যপারে আশ^াস দিলে অবরোধকারী কাঁচামাল ব্যসায়ীরা সাময়িকভাবে তাদের অবরোধ তুলে নেন।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au