সারাদেশ

সোনাগাজীতে দুই গৃহবধূর মরদেহ উদ্ধার

  • 5:13 pm - January 26, 2021

ফেনী প্রতিনিধি : ফেনীর সোনাগাজীতে পৃথক ঘটনায় দুই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ, মঙ্গলবার সন্ধ্যায়। ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ দুইটি ফেনী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। পরিবারের পক্ষ থেকে পৃথক দুটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে চরচান্দিয়া ইউনিয়নের চরচান্দিয়া গ্রামের ৭ নম্বর স্লুইস গেট এলাকার চান মিয়া ফরায়েজী বাড়ির মোবারক হোসেনের স্ত্রী মনোয়ারা বেগমের ঝুলন্ত লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে তাদের বাড়ির পুকুর পাড়ে একটি আমগাছের সাথে ওড়না দিয়ে ফাঁস লাগানো অস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। সে দুই কন্যা সন্তানের জননী। পরিবারের দাবি, সে গত কয়েক বছর ধরে মানসিক ভারসাম্যহীন ছিল।

অপরদিকে সোনাগাজী বাজারের মাছ বাজারের গলিতে হাজি নাছির ম্যানশনে নুর নাহার বেগম নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, তার স্বামী সমির উদ্দিনের অত্যাচার নির্যাতন সইতে না পেরে সে বিষপানে আত্মহত্যা করেছে, সে চার সন্তানের জননী।

গত ১৩ বছর পূর্বে চরচান্দিয়া গ্রামের বারি মিয়ার বাড়ির মফিজুর রহমানের কন্যা নূর নাহারের সাথে তার ভাই এনামুল হকের ছেলে সমির উদ্দিনের বিয়ে হয়। পারিবারিক কলহের জেরে সমির স্ত্রীকে প্রায় সময় শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছে। গত দু-তিন বছরে সে আরো তিনটি বিয়ে করেছে। এর মধ্যে দুজনকে তালাক দিয়েছে। গত কয়েকদিন পূর্বে একটি বিয়ে করেন সমির। এ নিয়ে তার স্ত্রীর সাথে ঝগড়া হয়। মঙ্গলবার সকালে নূর নাহারের ছোট ভাই তার বাসায় গিয়ে তার মরদেহ দেখতে পায়। তার পাশে ছিল তার সাত মাস বয়সী শিশুকন্যা। স্বামী সমিরের দাবি, সে তার নতুন স্ত্রীকে নিয়ে নতুন শ্বশুরবাড়িতে ছিলেন। তার স্ত্রী ডায়রিয়াজনিত কারণে মৃত্যুবরণ করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক ধারণা স্বামীর অত্যাচার সইতে না পেরে বিষপানে ওই গৃহবধূ আত্মহত্যা করতে পারে।

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজেদুল ইসলাম পলাশ দুই গৃহবধূর লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au