সারাদেশ

সারাদেশে ভূমিহীন পরিবারকে জমির দলিল ও গৃহপ্রদান করা প্রধানমন্ত্রীর একটি বিরল দৃষ্টান্ত : রুহুল হক এমপি

  • 2:25 pm - January 23, 2021

আহসান উল্লাহ বাবলু সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডাঃ আ.ফ.ম রুহুল হক এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুখে যা বলেন, কাজে তাই করেন। সারাদেশে ভূমিহীন পরিবারকে জমির দলিল ও গৃহপ্রদান করা জননেত্রী শেখ হাসিনার একটি বিরল দৃষ্টান্ত।

প্রধানমন্ত্রী বলেছেন মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেবেন, বাস্তবে তা করে দেখিয়েছেন। তিনি গরীবের দুঃখ বোঝেন, তাই তাকে মানবতার নেত্রী বলা হয়। ২০০৯ সালে যখন আমি আশাশুনিতে নির্বাচন করতে এসেছি, তখন অনেক ইউনিয়নে যেতে পারতাম। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সকল ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা ভাল হয়েছে।

কমিউনিটি ক্লিনিক করে ঘরে ঘরে স্বাস্থ্য সেবা পৌছে দেওয়া হয়েছে। নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রীর পাশে বসে কাজ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এতিমদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে মুজিববর্ষে আশাশুনি উপজেলায় ২১৮টি ভূমিহীন পরিবারকে জমির দলিল ও গৃহ প্রদান সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম, সহকারী কমিশনার (ভূমি) শাহিন সুলতানা, থানা অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবীর, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার,

জেলা আ’লীগের সহ-সভাপতি নীলকণ্ঠ সোম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী ও মোসলেমা খাতুন মিলি, পিআইও সোহাগ খান, ইউপি চেয়ারম্যান দিপংকর কুমার সরকার, আবু হেনা সাকিল, স ম সেলিম রেজা মিলন, আ.ব.ম মোসাদ্দেক,

প্রভাষক ম. মোনায়েম হোসেন, শেখ জাকির হোসেন, শাহনেওয়াজ ডালিম, শেখ মিরাজ আলী, আব্দুল আলিম মোল্যাসহ জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন অফিস প্রধান ও উপকারভোগী ও তার পরিবারবর্গ।

অনুষ্ঠানপূর্ব সারা দেশের ন্যায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহহীনদের জমি ও ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধন করেন। সবশেষে প্রধান অতিথি ডাঃ আ.ফ.ম রুহুল হক এমপি জেলেখালী-দয়াঘাট ভাঙ্গন এালাকা পরিদর্শন করেন।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au