সারাদেশ

মুজিববর্ষে চাঁপাইনবাবগঞ্জে ১ হাজার ৩১৯ গৃহ উপহার দিলেন প্রধানমন্ত্রী

  • 12:56 pm - January 23, 2021

সেতাউর রহমান চাঁপাইনবাবগঞ্জ:  মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলার ১ হাজার ৩১৯ গৃহহীন অসহায় পরিবার কে বসবাসের জন্য বাড়ি উপহার দিলেন। শনিবার সকাল সাড়ে ১০ টায় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের সল্লা গ্রামে ভূমিহীন-গৃহহীন বিধবা, অসহায়, বয়স্ক, দুঃস্থ এবং প্রতিবন্ধী মানুষদের ৩৬টি গৃহহীন পরিবারকে জমির দলিলসহ গৃহ প্রদান করেন এবং তাদের সাথে কথা বলে জেলার গৃহগুলো উদ্বোধন ঘোষণা করেন।

‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ ঘোষণা’ বাস্তবায়নের লক্ষ্যে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় দুই শতক জমির ওপরে নির্মিত প্রতিটি বাড়ির নির্মাণে ব্যয় হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। দুই কক্ষ বিশিষ্ট বাড়ির সঙ্গে একটি রান্নাঘর, একটি সংযুক্ত টয়লেট ও ব্যবহারের জন্য প্রয়োজনীয় জায়গা রাখা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এসব বাড়িতে আরও ১০ হাজার টাকা করে ব্যয় করা হয়েছে।

এর মধ্যে সদর উপজেলায় ১৩০টি, শিবগঞ্জ উপজেলায় ৭৩৭টি, নাচোল উপজেলায় ২০০টি, ভোলাহাট উপজেলায় ১৫৭টি ও গোমস্তাপুর উপজেলায় ৯৫টি গৃহহীন পরিবার এ উপহার পাচ্ছে।

ভিডিও কনফারেন্সস্থলে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার মোঃ হুমায়ন কবীর খোন্দকার, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, মহিলা সাংসদ ফেরদৌসী ইসলাম জেসী, জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ, পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব বিপিএম-পিপিএম বার, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মঈনুদ্দিন মন্ডল, সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ আব্দুল ওদুদ, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ রুহুল আমিন ও ডা. গোলাম রাব্বানী, বীর মুক্তিযোদ্ধাগন,

জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, বঙ্গবন্ধু সৈনিকলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, সুধীজন, জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মীরা। শেষে জেলার ঐহিত্যবাহী গম্ভিরা পরিবেশন করা হয়।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au