সারাদেশ

রাজশাহীতে হাড় কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত

  • 9:02 am - January 23, 2021

জিল্লুর রহমান জয় (রাজশাহী) : হাড় কাঁপানো শীতে জবুথবু অবস্থা হয়েছে রাজশাহীর সাধারণ মানুষের। আজ শনিবার (২৩ জানুয়ারি) সকাল ৭টায় রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গতকাল শুক্রবার (২২ জানুয়ারি) ছিল ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। ফলে আজ তাপমাত্রা সামান্য বেড়েছে। কিন্তু শীতের প্রকোপ কমেনি।

এদিকে সকাল সোয়া ১১টা পর্যন্ত দেখা মেলেনি সূর্যের দেখা। রাজশাহী আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক লতিফা হেলেন বলেন, শনিবার সকাল ৭টায় রাজশাহীতে সর্বনিম্ন ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রাজশাহীর ওপর দিয়ে এখনও মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। মূলত এখন সর্বোচ্চ তাপমাত্রা ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান ক্রমশ কমতে শুরু করেছে।

এজন্য রাজশাহীসহ আশপাশের অঞ্চলে তীব্র শীত অনুভূত হচ্ছে। আগামী কয়েক দিনের মধ্যে আবহাওয়ার উন্নতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। আজ ভোর ৬টায় বাতাসের আর্দ্রতা ছিলো ৯৬ শতাংশ। আবহাওয়া কর্মকর্তা লতিফা হেলেন বলেন, ৮ থেকে ১০ ডিগ্রি থাকলে মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মাঝারি শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়।

আর তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়। এর আগে চলতি মৌসুমে রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল গত ২৯ ডিসেম্বর ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এদিকে প্রতিদিন তাপমাত্রা কম থাকায় রাজশাহীতে কমছে না শীতের তীব্রতা। আজও সকাল থেকে তীব্র কুয়াশাচ্ছন্ন হয়ে রয়েছে প্রকৃতি। সকাল সোয়া ১১টা পর্যন্ত আকাশে সূর্যের দেখা পাওয়া যায়নি।

নগরীর প্রাণ কেন্দ্র পদ্মা নদীতে গিয়ে দেখা হয় একজন চিনা বাদাম ব্যবসায়ী মজনু মিয়ার সাথে। তার বাসা পাবনাতে তিনি মাঝে মাঝে রাজশাহীতে আসেন বাদাম বিক্রয়ের জন্য। কনকনে এই শীতের ভিতরে পেটের দায়ে আসতে হয় তাকে বাদাম বিক্রির জন্য। তার বাদামগুলো দেখতে অতভুত রকম সাধারণ বাদামের রংঙের মত না। তার বাদামের রং পুড়া মাটির মত তাই তার বাদাম দেখে অনেকেই আগ্রহ করে কিনছে বলে জানান তিনি।

মজনু মিয়া আরও বলেন, প্রতিদিন এই কনকনে শীতের মধ্যে আমাকে খুব সকালে বাহিরে বের হতে হয়। শীতের সকালে বের হতে কষ্ট হলেও আমাদের খেটে খাওয়া মানুষের কোন উপায় নেই। জীবিকার তাগিদে আমাদের এই কর্ম করতে হয় প্রতিনিয়ত।

উত্তরের কনকনে ঠাণ্ডা বাতাসের কারণে কাঁপছে ছিন্নমূল মানুষ। শীতের তীব্রতায় রাজশাহীর স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। তাই সমাজের বিত্তবান মানুষগুলোকে তাদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন রাজশাহী জেলা প্রশাসক মো. আব্দুল জলিল।

তিনি বলেন, রাজশাহী জেলা প্রশাসনের পক্ষ থেকে শীতার্তদের মধ্যে পর্যাপ্ত সংখ্যক কম্বল বিতরণ করা হচ্ছে। তবে সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো এগিয়ে আসলে শীতার্ত মানুষ এই শৈত্যপ্রবাহের মধ্যে নিদারণ দুর্ভোগের হাত থেকে রক্ষা পাবেন।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au