স্বাস্থ্য কথা

করোনা ভাইরাসের দুর্যোগে ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের কার্যক্রম

  • 10:57 am - May 22, 2020
করোনা ভাইরাসের দুর্যোগে ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের কার্যক্রম

ঢাকা: দেশে প্রতিদিন করোনা ভাইরাসের দুর্যোগ বৃদ্ধি পাচ্ছে। এই দুর্যোগ মোকাবেলায় ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট সক্রিয়ভাবে কার্যক্রম শুরু করেছে। ট্রাস্ট তার অঙ্গ প্রতিষ্ঠান পাবনা কমিউনিটি হাসপাতালকে করোনা চিকিৎসার জন্য কোন অর্থনৈতিক বিনিময় ছাড়াই সরকারের কাছে হস্তান্তর করেছে – যা বর্তমানে পাবনার একমাত্র করোনা হাসপাতাল।

পাবনা কমিউনিটি হাসপাতাল ল্যাব, আইসিইউসহ ৩০০ শয্যাবিশিষ্ট একটি পরিপূর্ণ হাসপাতাল। এই হাসপাতালের প্রায় ৩০০ কর্মচারী এখন বেকার জীবন যাপন করছে। ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট এদের অর্থনৈতিক সাহায্যের ব্যবস্থা করছে। সবাইকে বেতন ভাতা দেওয়া হচ্ছে এবং ঈদের পূর্ণ বোনাস প্রদান করা হয়েছে। পাবনায় ডিসিএইচ ট্রাস্ট সম্পূর্ণ নিজের খরচে আরেকটি জেনারেল হাসপাতাল স্থাপন করে প্রতিদিন অসংখ্য রোগীর চিকিৎসার ব্যবস্থা করেছে।

ঢাকা কমিউনিটি হাসপাতালের এক ক্ষুদে বার্তায় এসব তথ্য নিচ্শিত করেছেন।

জানা গেছে. ঢাকা কমিউনিটি হাসপাতালে সার্বিক চিকিৎসা সুবিধাসহ রোগীদের সেবা প্রদান এবং ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজে শিক্ষা কার্যক্রম অব্যাহত আছে। মেডিকেল কলেজে ১৪০ জন বিদেশী শিক্ষার্থীসহ ৬০০ দেশী শিক্ষার্থীর অনলাইনে প্রতিদিন ক্লাস চলছে। সেভাবে ঢাকা কমিউনিটি নার্সিং ইন্সটিটিউট ও কলেজ এবং ইন্সটিটিউট অব কমিউনিটি হেল্থ-এর শিক্ষা কার্যক্রম অনলাইনের মাধ্যমে চলছে। ট্রাস্টের নিজস্ব ফান্ড থেকে সকল শিক্ষক, ডাক্তার, নার্স ও স্বাস্থ্য কর্মীদের বেতন ভাতা ও পূর্ণ বোনাস দেয়া হচ্ছে।

এদিকে রোহিঙ্গা ক্যাম্পে ডিসিএইচ ট্রাস্ট পরিচালিত হাসপাতাল পূর্ণ গতিতে কাজ করছে এবং সেখানকার ডাক্তার , নার্স ও স্বাস্থ্যকর্মীদের বেতন ভাতা নিয়মিত দেয়া হচ্ছে। ঢাকার বাইরে সিলেট, পাবনা, রাজশাহী, গলাচিপা, বাগেরহাট ইত্যাদি স্থানে ডিসিএইচ
ট্রাস্টের যেসব পল্লী স্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেসব স্থানেও স্বাস্থ্য সেবা দানের কাজ চলছে এবং কর্মচারীদের নিয়মিত বেতনভাতা দেয়া হচ্ছে।

বার্তায় জানানো হয়, সরকারের কাছে ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের আকুল আবেদন – অন্যান্য সেক্টরে যেভাবে প্রণোদনা দেওয়া হয়েছে সেভাবে সাহায্য না পেলে এই স্বাস্থ্য ও চিকিৎসা সেবামূলক কার্যক্রম পরিচালনা করা কিছুদিনের মধ্যে অসম্ভব হয়ে পড়বে।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au