সারাদেশ

বাড়ী ফেরা হলো না শুভজিত ও প্রিতমের

  • 8:05 am - January 22, 2021

মেহেদী হাসান উজ্জল,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী সংলগ্ন মহেশপুর নামক স্থানে সড়ক দূর্ঘটনায় শুভজিত গুপ্ত সুপ্রিয় (১৮) ও প্রিতম গুপ্ত (২৫) নামে দুই যুবক নিহত হয়েছেন।

এ ঘটনায় পৃথিবী রায়(১৮) নামের আরেক যুবক গুরুত্বর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বড়পুকুরিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সুলতান মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল বৃহস্পতিবার (২১জানুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে ফুলবাড়ী-রংপুর আঞ্চলিক মহাসড়কের মহেশপুর নামক এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত শুভজিত গুপ্ত সুপ্রিয় (১৮) ফুলবাড়ী পৌরশহরের কাঁটাবাড়ী গ্রামের কাটিহারধর এলাকার অশোক গুপ্তের ছেলে ও প্রিতম গুপ্ত (২৫) পৌর শহরের সাবেক কাপড় ব্যবসায়ী নির্মল গুপ্তের ছেলে। আহত পৃথিবী রায় কাঁটাবাড়ী গ্রামের কর্মকার কালিকান্ত রায় দিল্লুর ছেলে।

প্রতিবেশিরা জানায়, শুভজিত গুপ্ত’র খালাতো ভাই প্রিতম গুপ্ত কুড়িগ্রামের কৃষিব্যাংকে চাকুরি করতেন। তাকে আনতে শুভজিত গুপ্ত সুপ্রিয় এবং পৃথিবী রায় দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে সেখানে যান।

রাতে তাকে নিয়ে তিনজন একই মটর সাইকেলে ফুলবাড়ীতে আসার পথে রাত সাড়ে দশটার দিকে ফুলবাড়ী সংলগ্ন মহেশপুর নামক এলাকায় আঁখ বোঝাই একটি ট্রাকের পিছনে, নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে মারাক্তকভাবে আহত হয়ে রাস্তায় পড়ে থাকে তারা।

পরে স্থানীয়রা দেখতে পেয়ে তাদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলাস্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে শুভজিত গুপ্ত সুপ্রিয়কে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এবং অপর দুই ব্যাক্তির অবস্থা আশঙ্কা জনক হওয়ায়, গুরুতর অবস্থায় প্রিতমগুপ্ত ও পৃথিবীরায়কে উন্নত চিকিৎসার জন্য রংপুর হাসপাতালে প্রেরণ করেন। রংপুর যাওয়ার পথেই বদরগঞ্জ এলাকায় প্রিতমগুপ্ত মারাযান।

পাবর্তীপুর বড়পুকুরিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সুলতান মাহমুদ বলেন,রাতেই সড়ক দূঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। তার আগেই স্থানীয়রা দূর্ঘটনায় আহত ও নিহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। তিনি বলেন,কিভাবে এই দূর্ঘটনা ঘটেছে এটি আমার জানা নেই। তবে ঘনকুয়াশার কারনে এমন ঘটনা ঘটতে পাবে বলে তিনি জানান।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au