সারাদেশ

রাজশাহীর ৬৯২ পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহার

  • 6:40 am - January 22, 2021

জিল্লুর রহমান জয় (রাজশাহী) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ‘ঘর’ পাচ্ছে রাজশাহীর ৬৯২টি পরিবার। আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে গৃহহীনরা এসব বাড়ি পাবেন। গতকাল বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাজশাহী জেলা (ডিসি) প্রশাসক আব্দুল জলিল তার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, রাজশাহীর ৯টি উপজেলার ৬৯২টি পরিবারের জন্য ঘর বরাদ্দ পাওয়া গেছে। এর মধ্যে গোদাগাড়ী ২৮০টি, তানোরে ৫৭টি, মোহনপুরে ১৬টি, বাগমারায় ১৭৫টি, দুর্গাপুরে ৩২টি, পুঠিয়ায় ৫৪টি, চারঘাটে ১৫টি, বাঘায় ১৬টি এবং পবায় ৪৭টি পরিবার ঘর পাচ্ছেন।

তিনি বলেন, ‘মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষ গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নে দেশের সব ভূমিহীন, গৃহহীন পরিবারকে জমি ও ঘর দেওয়া কার্যক্রম চলমান রয়েছে। আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে সারাদেশে সর্বমোট ৬৫ হাজার ৭২৬টি ঘর উপকারভোগীদের কাছে হস্তান্তর করা হবে।

বৃহৎ এই কর্মযজ্ঞে ভিক্ষুক, প্রতিবন্ধী, বিধবা, স্বামী পরিত্যাক্তা ও ষাটোর্ধ্ব প্রবীণ ব্যক্তিদের অগ্রাধিকার দিয়ে উপকারভোগীদের তালিকা প্রস্তুত করা হয়েছে। খাসজমিতে বারাক নির্মাণের মাধ্যমে ২ শতাংশ খাস জমিতে একক ঘর নির্মাণ করা হয়েছে। রাজশাহী জেলায় বরাদ্দকৃত ৬৯২টি ঘরের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে এবং বন্দোবস্তকৃত খাস জমির নামজারি করাসহ আনুষঙ্গিক সব কাজকর্ম ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

বরাদ্দ ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে এবং এরমধ্যেই অধিকাংশ ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, আগামী ২৩ জানুয়ারি ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই সারাদেশে ৬৫ হাজার ৭২৬টি পরিবারের কাছে ঘর হস্তান্তর করা হবে। একইসঙ্গে রাজশাহীতেও ঘর হস্তান্তর শুরু হবে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ কামরুজ্জামান, স্থানীয় সরকার বিভাগেরর উপ-পরিচালক শাহানা আক্তার জাহান, সহকারী কমিশনার অভিজিত সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au