প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
ঢাকা: করোনা পরিস্থিতির কারণে অভাব-অনটনে আছে দেশের দরিদ্র জনগোষ্ঠী। আয়-রোজগার বন্ধ হয়ে যাওয়ায় তারা আছে চরম ভোগান্তিতে।তাই আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তাদের ভোগান্তি নিরসণে তাদের পাশে দাড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক গ্রুপ ‘ইউনিক’।
আজ ২২ মে,২০২০ (শুক্রবার) মানিকগঞ্জে পৌরসভার নগর ভবনের সামনে ‘ইউনিক’ গ্রুপের এডমিন ও মানিকগঞ্জ শিল্পকলা একাডেমীর সাবেক সাধারণ সম্পাদক ফারজানা হোসেন খান পুনমের নেতৃত্বে অসহায়-দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক গ্রুপ ‘ইউনিক’।
প্রত্যেক অসহায়-দরিদ্র ব্যক্তিকে পুলাওয়ের চাল,তেল,সেমাই,চিনি,সাবান সহ নগদ ২০০ টাকা বিতরণ করা হয়।
এসময় উপস্থিত থেকে এ কার্যক্রম উদ্বোধন করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক এস.এম ফেরদৌস।
এসময় আরো উপস্থিত ছিলেন ইউনিক গ্রুপের এডমিন হামজা খান,এডমিন জুইরিয়া মালেক হিমেল,মোডারেটর মাহদী আল ফারাবী,মোডারেটর সাবিত সাদি,মোডারেটর নেজা মাহমুদ,মিথিলা মিথি,মোঃ মশিউর রহমান সহ গ্রুপের অন্যান্য সদস্যবৃন্দ।
এসময় মানিকগঞ্জের জেলা প্রশাসক এস.এম ফেরদৌস বলেন,ফেসবুক গ্রুপ ‘ইউনিক’ মানবসেবার ভালো একটি প্ল্যাটফর্ম। তারা ইতিমধ্যেই নানা দূর্যোগে অসহায়-মানুষদের পাশে দাড়িয়েছে। তারই ধারাবাহিকতায় তারা এবার দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে। এ কার্যক্রমের জন্য আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই।
এবিষয়ে ‘ইউনিক’ গ্রুপের এডমিন ও মানিকগঞ্জ শিল্পকলা একাডেমীর সাবেক সাধারণ সম্পাদক ফারজানা হোসেন খান পুনম বলেন,’ইউনিক’ গ্রুপ সমাজের অসহায়দের পাশে দাড়ানোর বড় একটি প্লাটফর্ম। ইতিপূর্বেও নানা দূর্যোগকালিন সময়ে আমরা অসহায়-দরিদ্রদের পাশে দাড়িয়েছি। তারই ধারাবাহিকতায় এই করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পরা অসহায়দের মাঝে আমরা ঈদ সামগ্রী বিতরণ করেছি।
উল্লেখ্য,’ইউনিক’ গ্রুপ ২০১৭ সালের ২৫ জুলাই প্রতিষ্ঠিত হয়েছে। ইতিমধ্যেই গ্রুপের প্রায় ১০ হাজার মেম্বার রয়েছে।
নতুন সময়/টিআই/ আলভি
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au