প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দেশব্যাপী চলছে শৈত্য প্রবাহ। প্রচন্ড শীতে কাহিল হয়ে পড়েছে জন-জীবন। তীব্র শীতে অসহায় ও দুস্থ মানুষদের একটু উষ্ণতা দিতে গভীর রাতে অসহায় ছিন্নমুল শীতার্থ মানুষের ঘরের দরজায় দরজায় গিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া কম্বল পৌঁছে দিলেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ইউএনও মো:রিয়াজ উদ্দিন।
বুধবার গভীর রাতে প্রচন্ড শীত উপেক্ষা করে ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের টাওয়ারের মোড়,ডাঙ্গা,হাজির মোড় পেঙ্গা পাড়া,পুরাতন বন্দর পাটনি পাড়াসহ বিভিন্ন এলাকায় গরীব অসহায় মানুষদের খুজে খুজে সরকারি কম্বল পৌঁছে দিয়েছেন তিনি।
শেষে আল হুদা বালিকা ক্বওমী মাদরাসায় উপস্থিত হয়ে এতিম ও অসহায় শিক্ষার্থীদের মঝেও কম্বল উপহার দেন মানবিক এই নির্বাহী কর্মকর্তা ইউএনও রিয়াজ উদ্দিন । পৌর শহরসহ আশেপাশের অসহায়দের খুঁজে খুঁজে নিজ হাতে তাদের গায়ে কম্বল জড়িয়ে দিয়েছেন মানবতার এই নির্বাহী কর্মকর্তা ইউএনও।
এভাবেই শহর ও শহরের আশপাশ ঘুরেছেন মধ্যরাত পর্যন্ত।দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ইউএনও রিয়াজ উদ্দিনের হাতে মধ্যরাতে কম্বল দেখে ছিন্নমূল এসব মানুষ,মুখে ফুটে আনন্দের হাসি। কম্বল পেয়ে এসব অসহায় মানুষ ভীষণ খুশি। কম্বল বিতরণ শেষে ফুলবাড়ী উপজেলার ইউএনও বলেন,শীতের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে তাই এসব মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার দেওয়া কম্বল গুলো সঠিক জায়গায় পৌঁছে দিতে এই প্রচেষ্টা।
বাড়ছে ঠান্ডাজনিত রোগ-ব্যাধি।এই প্রচন্ড শীতের রাতে কুয়াশায় ঢাকা অন্ধকারে নিজেই কষ্ট করে অসহায় মানুষের কাছে সরকারি অনুদান শীতের এই কম্বল নিজ হাতে পৌঁছে দেওয়ার জন্য তার ভূয়সী প্রসংশাও করেছেন অনেকে। এসময় উপস্থিত ছিলেন শিবনগর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মামুনুর রহমান চৌধুরী বিপ্লব,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিউল ইসলাম,
ইউপি সদস্য মোঃ রুহুল আমিন বাদল, ফুলবাড়ী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক দৈনিক নবরাজ প্রতিনিধি আল আমিন বিন আমজাদ প্রমুখ।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au