সারাদেশ

শপথ নিলেন রাজশাহীর নবনির্বাচিত পৌর মেয়র-কাউন্সিলর

  • 8:11 am - January 21, 2021

জিল্লুর রহমান জয় (রাজশাহী) : শপথ গ্রহণ করলেন রাজশাহীর নবনির্বাচিত পৌরসভার মেয়র ও কাউন্সিলরবৃন্দ। প্রথম ধাপে অনুষ্ঠিত পৌর নির্বাচনে বিজয়ী রাজশাহীর চার মেয়র এবং ৪৮ জন কাউন্সিলর শপথ নেন। গতকাল বুধবার (২০ জানুয়ারি) বিকেলে রাজশাহী বিভাগীয় কমিশনার মো. হুমায়ুন কবীর খোন্দকার তাদের শপথবাক্য পাঠন করান। এক অনাড়ম্বর আয়োজনের মধ্যে দিয়ে রাজশাহী লোক প্রশাসন কেন্দ্রে এই শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে রাজশাহীর কাটাখালী পৌরসভার নবনির্বাচিত মেয়র আব্বাস আলী, পুঠিয়া পৌরসভার মেয়র আল মামুন, পাবনার চাটমোহর পৌরসভার মেয়র শাখাওয়াত হোসেন এবং সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার মেয়র মনির আক্তার খান আজ পৌর মেয়র হিসেবে শপথ গ্রহণ করেন। পরে একই অনুষ্ঠানে রাজশাহীর ৪৮ জন নারী ও পুরুষ কাউন্সিলর শপথবাক্য পাঠ করেন।

অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় কমিশনার মো. হুমায়ুন কবীর খোন্দকার নবনির্বাচিত জনপ্রতিনিধিদের উদ্দেশে বলেন, শপথ বজায় রেখে আপনাদের আগামী দিনে স্থানীয় সরকারের প্রতিটি ক্ষেত্রে পরিচালনা করতে হবে। রাগ-অনুরাগ এর বশবর্তী হয়ে কখনও কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। রাষ্ট্রীয় সেবা ও সামাজিক সুযোগ-সুবিধাসহ অনেক আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে জনগণ আপনাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে।

তাই নাগরিকদের আশা পূরণ করা আপনাদের নৈতিক দায়িত্ব। আপনাদের তাদের পাশে থাকতে হবে। এছাড়া দেশের আইন-শৃঙ্খলার প্রতি আপনাদের সর্বদা অনুগত থাকতে হবে। কোনোভাবেই জনবিশৃঙ্খলা সৃষ্টি হয় এমন কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। এ সময় আগামীতে সবাইকে প্রকৃত জনপ্রতিনিধি হিসেবে সমাজের প্রতিটি স্তরে দায়িত্বশীল ভূমিকা রাখারও আহ্বান জানান রাজশাহী বিভাগীয় কমিশনার।

রাজশাহীর নবনির্বাচিত পৌর মেয়র ও কাউন্সিলরদের এই শপথগ্রহণ অনুষ্ঠানে স্থানীয় সরকার রাজশাহী বিভাগের পরিচালক জিয়াউল হক, উপ-পরিচালক ড. চিত্রলেখা নাজনীনসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এর আগে গত ২৮ ডিসেম্বর পৌর নির্বাচনের প্রথম দফায় রাজশাহী অঞ্চলের এই চার পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au