আন্তর্জাতিক

বিদায়বেলায় ইসরায়েলকে সুরক্ষা দিতে যে পদক্ষেপ নিলেন ট্রাম্প

  • 8:33 am - January 17, 2021

নতুন সময় ডেস্ক : আসছে ২০ জানুয়ারি শেষ হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার মেয়াদ। ওই দিন আনুষ্ঠানিকভাবে শপথ নিবেন আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। ক্ষমতা থেকে বিদায় নেওয়ার আগ মুহূর্তে ইসরায়েলকে সুরক্ষা দিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলেন ট্রাম্প। এ লক্ষ্যে ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে সামরিক তৎপরতা চালাতে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম-কে নির্দেশ দিয়েছেন তিনি।

পাশাপাশি পারস্য উপসাগরীয় দেশ বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতকে ‘গুরুত্বপূর্ণ নিরাপত্তা অংশীদার’ বলে আখ্যা দিয়েছেন ট্রাম্প। ইরানের বিরুদ্ধে একটি সামরিক জোট গঠন করার সর্বাত্মক চেষ্টার শেষ পর্যায়ে এসে ডোনাল্ড ট্রাম্প এসব কথা বলেছেন। সম্প্রতি ইসরায়েলের সঙ্গে কয়েকটি আরব রাষ্ট্র সম্পর্ক স্বাভাবিক করেছে।

গত শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে মার্কিন সেনা সদরদফতর পেন্টাগন দাবি করেছে, ইসরায়েল এবং আরব দেশগুলোর মধ্যে সম্পর্ক স্বাভাবিক করা ও উত্তেজনা কমে আসার পেক্ষাপটে মিত্রদেরকে সঙ্গে নিয়ে আমেরিকার জন্য মধ্যপ্রাচ্যে সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা করার সুযোগ তৈরি হয়েছে।
পেন্টাগনের বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরায়েল হচ্ছে আমেরিকার জন্য নেতৃস্থানীয় কৌশলগত মিত্র এবং ইসরায়েল ও ইউরোপীয় মিত্রদের সঙ্গে সমন্বয় রক্ষা করলে মার্কিন সেন্টকমের জন্য বাড়তি শক্তি তৈরি হবে।

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কারণে আমেরিকা সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কোকে নানারকম সুযোগ-সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে আমেরিকা। এর মধ্যে সুদানকে কালোতালিকা থেকে মুক্তি দিয়েছে এবং দেশটির বিপুল অংকের ঋণ পরিশোধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে।

এছাড়া, আরব আমিরাত ও মরক্কোর কাছে প্রচুর পরিমাণে অত্যাধুনিক অস্ত্র বিক্রি করার চুক্তি করেছে আমেরিকা। সূত্র: এয়ারফোর্স ম্যাগাজিন, ওয়ালস্ট্রিট জার্নাল, আল-জাজিরা

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au