আন্তর্জাতিক

অভিষেকের দিনই যেসব আদেশে সই করবেন বাইডেন

  • 8:32 am - January 17, 2021

নতুন সময় ডেস্ক : রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়ে যুক্তরাষ্ট্রের যেসব নীতি বদলে ফেলা হয়েছিল, সেগুলো আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকে কাজ শুরু করবেন বাইডেন। তিনি আবাসন ও শিক্ষা ঋণ, জলবায়ু পরিবর্তন আর অভিবাসনের মতো ডজনখানেক বিষয়ে যুক্তরাষ্ট্রের নীতি পরিবর্তনের জন্য নির্বাহী আদেশে সই করবেন অভিষেকের দিনই।

ডেমোক্র্যাটদলীয় প্রেসিডেন্ট বাইডেনের হবু চিফ অব স্টাফ রন ক্লেইন শনিবার এক মেমোতে সেসব নির্বাহী আদেশের বিষয়ে একটি ধারণা দিয়েছেন সাংবাদিকদের। ২০ জানুয়ারি বাইডেনের অভিষেকের মধ্য দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চার বছরের মেয়াদ শেষ হচ্ছে। ট্রাম্পের সময়ে যুক্তরাষ্ট্রের যেসব নীতি বদলে ফেলা হয়েছিল, সেগুলো আবার আগের অবস্থায় ফিরিয়ে আনার প্রতিশ্রুতি করোনাভাইরাস মহামারী শুরুর আগে থেকেই দিয়ে আসছিলেন বাইডেন।

প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে এসেছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই চুক্তিতে বাইডেন আগ্রহ দেখাচ্ছেন। বিশ্বের বেশ কয়েকটি মুসলিম দেশের নেতা ও জনগণের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করবেন বাইডেন।  যুক্তরাষ্ট্রে ভ্রমণে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করবে বাইডেন প্রশাসন।  এগুলো আগে থেকেই ঘোষণা দিয়ে রেখেছেন নতুন প্রেসিডেন্ট বাইডেন।

চার বছর আগে প্রেসিডেন্ট হিসেবে অভিষিক্ত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যে অভিবাসনের নিয়ম বদলাতে তৎপর হন ট্রাম্প। সেই সময় সাতটি মুসলিম প্রধান দেশ থেকে যুক্তরাষ্ট্রে ঢোকার পথ বন্ধ হয়ে যায়। বর্তমানে ১৩ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র সফরে কড়াকড়ি চলছে। বাইডেন দায়িত্বের প্রথম দিনই সাত মুসলিম দেশের জনগণের যুক্তরাষ্ট্র প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নিতে নতুন নির্বাহী আদেশ দেবেন বলে জানিয়েছেন রন ক্লেইন।

পাশাপাশি শিক্ষা ঋণের লোনের কিস্তি দেওয়ার বাধ্যবাধকতা স্থগিত করে এর আগে যে আদেশ হয়েছিল, তার মেয়াদ বাড়ানোর ঘোষণা আসবে বাইডেনের অভিষেকের দিনই।  প্রতিশ্রুতি অনুযায়ী, এক রাজ্য থেকে অন্য রাজ্যে ভ্রমণ এবং ফেডারেল সরকারের সব প্রতিষ্ঠানে মাস্ক বাধ্যতামূলক করবেন বাইডেন।

বাইডেনের হবু চিফ অব স্টাফ ক্লেইন বলেছেন, বাইডেনের প্রথম দিনের প্রতিশ্রুতির একটি বড় অংশের বাস্তবায়ন শুরু হয়ে যাবে অভিষেকের পরের ৯ দিনের মধ্যে। ক্লেইন আরও বলেন, নতুন প্রেসিডেন্ট বাইডেন দায়িত্ব নিতে যাচ্ছেন জাতির এক সংকটজনক মুহূর্তে। নির্বাচনী প্রচারের সময়ই তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, এসব সমস্যা আমলে নিয়ে দেশকে গড়ে তুলবেন আরও ভালোভাবে। সেটিরই প্রতিফলন দেখবেন মার্কিনিরা।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au