সারাদেশ

শৈত্যপ্রবাহে ফের বিপর্যস্ত উত্তরের জনপদ

  • 3:17 pm - January 14, 2021

জিল্লুর রহমান জয় (রাজশাহী) : সামান্য বিরতি দিয়ে রাজশাহীসহ গোটা উত্তরাঞ্চলের ওপর দিয়ে ফের মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তিনদিনের ব্যবধানে রাজশাহীর তাপমাত্রা নেমে এসেছে এক অংকে।

আজ বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

সর্বনিম্ন এই তাপমাত্রা আরও কমবে বলেও জানিয়েছে রাজশাহী আবহাওয়া অফিস। এর আগে গত ১১ জানুয়ারি রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, ১২ জানুয়ারি ছিল ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং ১৩ জানুয়ারি ছিল ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে রাজশাহীতে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল গত ২৯ ডিসেম্বর ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এটিই এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা।

রাজশাহী আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক গাওসুজ জামান জানান, বর্তমানে রাজশাহীর ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি আরও ২/৩ দিন স্থায়ী হতে পারে। মৃদু শৈত্যপ্রবাহটি মাঝারি থেকে তীব্র হতে পারে আরও। প্রথমে মৃদু শৈত্যপ্রবাহ থেকে তাপমাত্রা আরও কমে মাঝারি শৈত্যপ্রবাহে পরিণত হতে পারে। তখন তাপমাত্রা নেমে আসতে পারে ৮ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।

অপরদিকে আবহাওয়া অধিদফতরের ওয়েবসাইটে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, কুড়িগ্রাম ও সৈয়দপুরে শৈত্যপ্রবাহ থাকবে। আজ বৃহস্পতিবার রাজশাহীসহ উত্তরের কয়েকটি জেলায় তাপমাত্রা ৮ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে চলে আসতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর-পশ্চিমাঞ্চল দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহটি একই এলাকা দিয়ে বয়ে যেতে পারে। দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে আরও।

এদিকে রাজশাহীতে আজ বৃহস্পতিবারের ভোর ছিল কুয়াশাচ্ছন্ন। এরপর সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত আকাশ ছিল মেঘলা। দিনের মধ্যভাগে কুয়াশা ও মেঘ কেটে গেলেও দিনভর বয়ে চলা ঠাণ্ডা বাতাসে ছিন্নমূল মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। সন্ধ্যার পর অন্ধকারে আরও শীতার্ত হয়ে ওঠে মাঘের প্রথম দিন। ঠাণ্ডা বাড়তে থাকায় সন্ধ্যার পর পরই রাজশাহী মহানগরীতে লোক চলাচল কমছে।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au