বিনোদন

প্রযোজকের মেয়ের বিয়ে, বন্ধ ‘কমান্ডো’ সিনেমার কাজ!

  • 8:24 am - January 14, 2021
প্রযোজকের মেয়ের বিয়ে, বন্ধ ‘কমান্ডো’ সিনেমার কাজ!

বিনোদন ডেস্ক: কমান্ড সিনেমা নিয়ে যেন সমস্যা কাটছেই না। টিজার প্রকাশের পরই ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়। অভিযোগ করা হয়- ইসলাম ধর্ম অববমাননা করা হয়েছে এ সিনেমাতে।

নতুন খবর হলো- চলতি মাসে চাঁদপুরে চিত্রায়ণ হওয়ার কথা ছিল ‘কমান্ডো’ সিনেমার। ১৬-১৮ জানুয়ারি চাঁদপুরের চিত্রায়ণে অংশ নেওয়ার কথা ছিল দেব এবং জাহারা মিতুর। কিন্তু আটকে গেল এ সিনেমার চিত্রায়ণ। পিছিয়ে দেওয়া হয়েছে শেষ লটের কাজ।

এমনটাই জানিয়েছেন সিনেমাটির প্রযোজক সেলিম খান। তিনি বলেন, জানুয়ারিতে আমার মেয়ের বিয়ে। তারপর মার্চে ইউপি নির্বাচন। এর মধ্যে চাঁদপুর শুটিং করা সম্ভব না। তাই শুটিং শিডিউল পিছিয়ে দিয়েছি। এপ্রিলের দিকে হওয়ার সম্ভাবনা আছে।

এদিকে সিনেমা পাড়ার অনেকে মনে করছেন ধর্ম অবমাননার অভিযোগ ওঠায় সিনেমার কাজ আপাতত বন্ধ রয়েছে। গত ৮ জানুয়ারি জুমার নামাজের আগে চাঁদপুরের বিভিন্ন মসজিদে এ নিয়ে আলোচনা করেন ইমাম ও খতিবরা। পবিত্র ধর্ম ইসলামের কলেমা খচিত পতাকাকে ‘কমান্ডো’ সিনেমায় জঙ্গি রূপ দেওয়া হয়েছে। এতে ধর্মপ্রাণ মুসলমানের ইমান ও বিশ্বাসের ওপর আঘাত হানা হয়েছে বলে তাদের অভিযোগ।

এর আগে ২৫ ডিসেম্বর দেব এন্টারটেইমেন্ট ভেঞ্চার্সের ইউটিউব চ্যানেলে সিনেমার টিজার প্রকাশ করা হয়েছিল। বিতর্কের মুখে পড়ে সরিয়ে নেওয়া হয়েছিল সেটি। পরিচালক জানিয়েছিলেন, নতুন টিজার প্রকাশ করা হবে ‘কমান্ডো’ সিনেমার।

জানা গেছে, সিরিজ বোমা হামলার ঘটনা নিয়ে নির্মিত হয়েছে ‘কমান্ডো’ সিনেমাটি। সিনেমার বেশিরভাগ অংশের চিত্রায়ণ হয়েছে কলকাতায় সেট ফেলে। দেশের চিত্রায়ণের কথা থাকলেও ভিসা জটিলতায় সম্ভব হচ্ছে না সেটি। তবে শিগগিরই সিনেমার বাকি অংশের চিত্রায়ণ করার পরিকল্পনা টিমের।

‘কমান্ডো’ সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্র আছেন দেব। তার বিপরীতে থাকবেন নবাগত জাহারা মিতু। শামীম আহমেদ রনি পরিচালিত এ সিনেমাটি ২০২১ সালের ঈদুল আজহায় মুক্তি দেওয়ার কথা রয়েছে।

এই শাখার আরও খবর

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

চারবার স্ট্রোক ও শরীরের বাঁ পাশ অবশ গান ছেড়ে গ্রামে ফিরে গেছেন রিংকু

বিনোদন প্রতিবেদক: ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত তারকা মশিউর রহমান রিংকু। সংগীত ভুবনে জনপ্রিয় একটি নাম। ফোক, বাউল, মরমি ও সুফি ঘরানার গানের শিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পান…

বুয়েটে ছাত্ররাজনীতি নিয়ে মতামত জানালেন অপি করিম

বিনোদন: ছাত্ররাজনীতি নিয়ে কয়েকদিন ধরেই অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের পক্ষে-বিপক্ষে জোরালো মত জানিয়েছেন প্রতিষ্ঠানটির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। এবার…

ক্যারিয়ারে এখন পর্যন্ত এমন সিনেমা করিনি: বুবলী

বিনোদন: এটি তীব্র প্রেমের গল্প, ট্যাবু ভাঙার গল্প। সিনেমাটি সারপ্রাইজ রাখতে চেয়েছি। যা দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে পাবেন। এটি এমন একটি সিনেমা প্রেক্ষাগৃহে না গিয়ে…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au