সারাদেশ

ফুলবাড়ীতে আদিবাসীদের বিক্ষোভ ও মানববন্ধন

  • 1:14 pm - January 10, 2021

ফুলবাড়ী দিনাজপুর)প্রতিনিধি; দিনাজপুরের ফুলবাড়ীতে আদিবাসী উন্নয়ন সমিতির চলমান  কমিটি ভেঙ্গে দিয়ে, খ্রীষ্টান ধর্মের ব্যক্তিদের দ্বারা আদিবাসী উন্নয়ন  সমিতির কমিটি প্রস্তাব করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, মানব বন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন মুলধারার আদিবাসীরা।

রোববার উপজেলা আদিবাসী উন্নয়ন সমিতির চলমান কমিটি ও  আদিবাসী ছাত্র ইউনিয়ন এর যৌথ উদ্যোগে এই বিক্ষোভ মিছিল, মানব বন্ধন ও
সংবাদ সম্মেলন করা হয়।  সকাল সাড়ে ১০ টায় সুজাপুর মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি
বিক্ষোভ মিছিল বের হয়ে মিছিলটি পৌরশহর প্রদক্ষিণ শেষে উপজেলা চত্তরে  এসে মানব বন্ধন ও সংবাদ সম্মেলন করেন বিক্ষোভকারীরা।

মানব বন্ধন ও সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফুলবাড়ী উপজেলা আদিবাসী উন্নয়ন সমিতির সভাপতি চুন্নু টুডু। এসময় আদিবাসী
উন্নয়ন সমিতির দাবীর সাথে একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন, পার্বতীপুর উপজেলা আদিবাসী উন্নয়ন সমিতির সভাপতি রমেশ মার্ডি, আদিবাসী
সমাজ উন্নয়ন সভাপতি বিমল মুরমু,নবাবগঞ্জ উপজেলা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সভাপতি বাবলু মুরমু, ফুলবাড়ী আদিবাসী ছাত্র ইউনিয়নের  সভাপতি রাজেন মার্ডি প্রমুখ।

সংবাদ সম্মেলনে আদিবাসী নেতারা বলেন কতিপয় ব্যক্তি আদিবাসীদের অতিত ঐতিহ্য কৃষ্টি সংস্কৃতি সামাজিক রীতি-নীতি ও ধর্মিয় বিশ্বাস ত্যাগ করে খ্রীষ্টান ধর্ম গ্রহন করার পর, এখন আদিবাসীদের ধ্বংশ করার ষড়যন্ত্র  করছে।

তারা আদিবাসীদের জন্য সরকারী বরাদ্দকৃত সুযোগ সুবিধার উপর ভাগ বসাচ্ছে। আদিবাসী নেতারা বলেন ধর্মান্তরিত ব্যক্তিরা সুকৌশলে অবশিষ্ট আদিবাসী জনগোষ্ঠীকে নতুন ধর্মের অনুসারী করার চেষ্ঠা করছে। বক্তারা বলেন
যারা আদিবাসী থেকে নতুন ধর্মে ধর্মান্তরিত হয়েছে তারা আদিবাসী নয়।

অন্য ধর্মের ব্যক্তিদের দ্বারা আদিবাসী উনায়ন কমিটি করার চেষ্ঠা করা হলে আদিবাসীরা বড় আন্দোলনে নামবে বলে হুশিয়ারী দেন তারা।
বিক্ষোভ মিছিল ও মানব বন্ধনে উপজেলার কয়েক’শ আদিবাসী নারী পুরুষ ও শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।

উল্লেখ্য একটি বিশেষ মহলের সুপারীশে চলমান আদিবাসী উন্নান সমিতির কমিটি ভেঙ্গে দিয়ে সাবেক আদিবাসী নেতা বর্তমানে খ্রীষ্টান ধর্ম গ্রহনকারী কমল কিসকুকে আহবায়ক করে নতুন কমিটি গঠন করার প্রস্তাব করায়, এই বিক্ষোভ করে ধর্মান্তরিত না হওয়া, মুলধারার আদিবাসীগণ।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au