সারাদেশ

ভবানীগঞ্জ পৌরসভা নির্বাচন লক্ষ্যে দলিল লেখক সমিতির মতবিনিময়

  • 6:56 am - January 10, 2021

জিল্লুর রহমান জয় (বাগমারা, রাজশাহী) : আসন্ন ১৬ জানুয়ারী ভবানীগঞ্জ পৌরসভার নির্বাচনে নৌকার বিজয়ের লক্ষ্যে বাংলাদেশ দলিল লেখক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১ টায় বাংলাদেশ দলিল লেখক সমিতি ভবানীগঞ্জ শাখার আয়োজনে সমিতির কার্যালয়ে সভাপতি অহিদুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক শামীম মীরের পরিচালনায় নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি, মেয়র আব্দুল মালেক মন্ডল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির সহ-সভাপতি আবুল কাশেম, সহ-সাধারণ সম্পাদক রইচ উদ্দীন, সাংগঠনিক সম্পাদক ইদ্রিস আলী, অর্থ সম্পাদক নাজমুল হক, সদস্য শাহীনুর রহমান। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সদস্য মাজেদুর রহমান সোহাগ, জয়নাল আবেদীন, ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নইমুদ্দিন প্রামানিক, আমজাদ হোসেন, মকলেছুর রহমান, জাহাঙ্গীর আলম সাঁই, আফজাল হোসেন প্রমুখ।

তবিনিময় সভায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। স্বাধীনতার পক্ষের শক্তি বাংলাদেশ আ’লীগ মনোনীত নৌকার প্রার্থীকে ভবানীগঞ্জ পৌরসভায় দ্বিতীয় বারের মতো নির্বাচিত করতে ভবানীগঞ্জ পৌরসভায় বসবাসরত দলিল লেখকদের পক্ষ থেকে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।

আব্দুল মালেক মন্ডলের সময়ে পৌরসভার যে উন্নয়ন সংগঠিত হয়েছে সে সব বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আসন্ন পৌর নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করে পৌরসভার অবশিষ্ট কাজ শেষ করতে আবারও ভোটারদের আহ্বান জানান বক্তারা।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au