আন্তর্জাতিক

ট্রাম্পের অভিশংসন চান ন্যান্সি পেলোসি

  • 6:12 am - January 08, 2021

নতুন সময় ডেস্ক : মার্কিন কংগ্রেসে নজিরবিহীন হামলার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি দায়ী করেছেন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। তিনি ট্রাম্পের অভিশংসনের প্রত্যয় ব্যক্ত করেছেন। খবর আলজাজিরা ও দ্য হিলের। ন্যান্সি পেলোসি বলেন, যদি ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ডোনাল্ড ট্রাম্পকে অপসারণ না করেন, তবে তাকে আগের মতো অভিশংসন করা হবে।

পরবর্তী প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতাগ্রহণের আগেই ট্রাম্পের অপসারণ চান পেলোসি। এর জন্য মার্কিন সংবিধানের ২৫তম সংশোধনীর জরুরি ব্যবহারের তাগিদ দেন তিনি। এর আগেও একবার ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসন করা হয়েছিল। যদিও এ কারণে তাকে ক্ষমতা ছাড়তে হয়নি। পেলোসি বৃহস্পতিবার বলেন, ট্রাম্পকে দ্রুত ক্ষমতা থেকে সরাতে হবে। তার স্বাভাবিকভাবে দায়িত্ব ছাড়ার দুই সপ্তাহ আগেই বাইডেনকে প্রেসিডেন্ট দেখতে চান পেলোসি।

যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারকদের উচিত হবে ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করতে যা করা দরকার তার সবই করা। ডেমোক্র্যাট নেতা চাকজ শুমার ও পেলোসি দুজনই ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন সংবিধানের ২৫তম সংশোধনী প্রয়োগের দাবি জানান। তারা ভাইস প্রেসিডেন্ট আহ্বান জানান দ্রুত যেন ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করা হয়। ভাইস প্রেসিডেন্ট যদি সেই পথে না এগোয়, তবে ট্রাম্পকে আরেকবার অভিশংসনের মুখোমুখি হওয়া লাগতে পারে।

ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকাপে ট্রাম্পের কড়া সমালোচক পেলোসি বলেন, গতকাল প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তিনি সশস্ত্র হামলা উসকে দিয়েছেন। তার উসকানিতেই ক্যাপিটল হিল যেটি যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের পবিত্র ভূমি রক্তাক্ত হয়েছে। কংগ্রেস সদস্যদের বিরুদ্ধে সহিংস হামলার ঘটনা ঘটেছে, যেটি এককথায় ভয়াবহ। এ ন্যক্কারজনক ঘটনা ভোলা সম্ভব নয়।

প্রসঙ্গত নির্বাচনে জেতা বাইডেনকে পরে প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিতে বুধবার কংগ্রেসের অধিবেশনে বসেন আইনপ্রণেতারা। সে সময় শত শত ট্রাম্প সমর্থক কংগ্রেস ভবন ক্যাপিটলে ঢুকে হামলা ও ভাঙচুর চালায়। সংঘর্ষে নিহত হন অন্তত চারজন। এ সময় অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করা হয়।  বৃহস্পতিবার কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে সাংবাদিকদের পেলোসি বলেন,

‘ডোনাল্ড ট্রাম্প যতক্ষণ হোয়াইট হাউসে বসে আছেন, ততক্ষণ আমরা খুব কঠিন অবস্থায় আছি।’ পেলোসির ভাষ্য– প্রেসিডেন্ট ট্রাম্পকে অবশ্যই জবাবদিহি করতে হবে। একই সঙ্গে পরিস্থিতি মোকাবেলায় ব্যর্থতার পরিচয় দেয়ায় ক্যাপিটল পুলিশপ্রধান স্টিভেন সান্ডেরও অপসারণ চান এ ডেমোক্র্যাট নেতা।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au