আন্তর্জাতিক

অস্ট্রেলিয়া ফিরতে পারবেন অ্যাসাঞ্জ

  • 6:03 am - January 05, 2021

নতুন সময় ডেস্ক : জুলিয়ান অ্যাসাঞ্জের সামনে যে আইনি প্রতিকূলতা রয়েছে, তা মোকাবেলা শেষ করে তিনি নিজ দেশে ফিরতে পারবেন। মঙ্গলবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এমন দাবি করেছেন। এর আগে সোমবার ব্রিটেনের এক বিচারক মার্কিন প্রত্যর্পণের অনুরোধ আটকে দিয়েছেন। যুক্তরাষ্ট্রে অ্যাসাঞ্জের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির আইন লঙ্ঘনসহ বেশ কিছু অভিযোগ রয়েছে।

বিচারক বলেন, অ্যাসাঞ্জের মানসিক স্বাস্থ্য নাজুক। মার্কিন কারাগারে তিনি আত্মহত্যা করতে পারেন বলে ঝুঁকি আছে। যুক্তরাষ্ট্রের বিচারবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, অ্যাসাঞ্জকে প্রত্যর্পণে কৌঁসুলিদের পরামর্শে আমরা চেষ্টা অব্যাহত রাখব। এখন লন্ডনের উচ্চ আদালতে আপিল করা হবে।

ব্রিটিশ বিচারকের সিদ্ধান্তে চরম অসন্তোষ প্রকাশের কথাও জানায় মার্কিন বিচার মন্ত্রণালয়। এক বিবৃতিতে বলা হয়েছে, আদালতের চূড়ান্ত সিদ্ধান্তে যখন আমরা নাখোশ, তখন আশার কথা হলো, আইনের প্রতিটি ক্ষেত্রে যুক্তরাষ্ট্র জয়ী হয়েছে।

রেডিও স্টেশন ২জিবিতে মরিসন বলেন, বিচারব্যবস্থাই পথ পরিষ্কার করে দিচ্ছে। সে ক্ষেত্রে আমরা কোনো পক্ষ না। যে কোনো অস্ট্রেলীয় নাগরিকের মতো তাদের কনস্যুলার সহায়তার প্রস্তাব দেয়া হয়েছে। আপনারা জানেন, সেই আপিল ব্যর্থ হয়েছে। এটি খুবই পরিষ্কার, যে কোনো অস্ট্রেলীয় নাগরিকের মতো অ্যাসাঞ্জও নিজ দেশে ফিরতে পারবেন।

তিনি বলেন, যুক্তরাজ্যে এটি খুবই সহজ একটি আইনি প্রক্রিয়া। যুক্তরাষ্ট্রে ৪৯ বছর বয়সী অ্যাসাঞ্জের বিরুদ্ধে ১৮টি অপরাধের অভিযোগ রয়েছে। প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে মার্কিন সামরিক বাহিনীর গোপনীয় নথি ও কূটনৈতিক কেবল ফাঁস করে দেয়ার ঘটনায় এসব অভিযোগ তোলা হচ্ছে। যুক্তরাষ্ট্রে তার বিরুদ্ধে আনা অভিযোগে দোষী প্রমাণিত হলে জীবনের বাকিটা সময় তাকে কারাগারেই কাটাতে হবে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au