মিডিয়া

মোবাইল বার্তায় প্রশাসনের পরিচয়ে সাংবাদিককে হুমক

  • 12:01 pm - January 04, 2021

নিজস্ব প্রতিবেদকঃ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক গত (০২/০১/২০২১) শনিবার জীবনের নিরাপত্তা চেয়ে উত্তরা পশ্চিম থানায় সাধারণ ডায়েরি করেন। যাহার জিডি নাম্বার ৬৯।

ইকবাল হোসেন চৌধুরী রাজধানীর উত্তরা এলাকার বাসিন্দা। তিনি ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক প্রাণের বাংলাদেশ পত্রিকার নিজস্ব প্রতিবেদক হিসেবে কার্মরত আছেন। ইকবাল বলেন, গত ১/০১/২০২১ শুক্রবার পেশাগত কাজ শেষে তিনি বাসায় ফেরার উদ্দেশ্যে রওনা হলে রাত ১১টা ৪৮ মিনিটে একটি রবি নম্বর থেকে তাঁকে তার ব্যবহৃত মুঠোফোন এ ফোন করা হয়।

এ সময় তাঁকে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও উত্তরা জোনের সুজুকি শোরুমের মালিকের শ্যালক পরিচয় দিয়ে গালাগাল করে প্রাণনাশের হুমকি দেয় সাগর নামের এক ব্যক্তি । পাশাপাশি দেখে নেয়ার হুমকি দিয়ে একটি মুঠোফোন বার্তাও পাঠানো হয়।

সাংবাদিককে হত্যার হুমকি দেওয়ার ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন উত্তরার সকল পেশাদার সাংবাদিক সংগঠনগুলো। তারা দ্রুত হুমকিদাতাকে শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ হোসেন বলেন, এ ঘটনায় ইকবাল নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। অভিযোগটি খতিয়ে দেখছে পুলিশ।

এই শাখার আরও খবর

অন্যায়ভাবে চাকুরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে পদ্মা ব্যাংকের সামনে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক পদ্মা ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের অন্যায়ভাবে চাকুরিচ্যুত করার অভিযোগে মানববন্ধন করেছে সাবেক কর্মকর্তা কর্মচারীরা। মঙ্গলবার (২৭ আগস্ট) বেলা ১১ টার দিকে গুলশান ২ নাম্বারে…

যারা শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে, তারা আনসার লীগের সদস্য: সারজিস

ঢাকা: সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের ওপর পোশাকধারী আনসার লীগের সদস্যরা হামলা করেছে বলে অভিযোগ তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যায়…

আওয়ামী লীগ আর গণতন্ত্র এক সঙ্গে চলে না : শামসুজ্জামান দুদু

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানকে দেওয়া কারাদণ্ডের আদেশ ‘ফরমায়েশি রায়’ বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।…

বিএমএসএসের বাঘারপাড়া উপজেলা কমিটির সম্মেলন ও সাংবাদিকদের মিলন মেলা অনুষ্ঠিত 

বাঘারপাড়া প্রতিনিধি জসিম: যশোরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি, বাঘারপাড়া উপজেলা কমিটির সম্মেলন ও সাংবাদিকদের মিলনমেলা ও অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৫ জুলাই শনিবার সকাল ১১টার সময়…

ইতালির পাদোভায় বাংলাদেশী এসোসিয়েশন এবিপি এর নির্বাচনে সম্পন্ন, স্বপন-সাখাওয়াত পরিষদ জয়ী

জাকির হোসেন সুমন, ব্যাুরো চীফ ইউরোপ: ইতালির পাদোভায় বাংলাদেশী এসোসিয়েশন এবিপি এর নির্বাচনে বাংলাদেশ প্যানেল এর স্বপন – সাখাওয়াত পরিষদ ও বাংলাদেশ ঐক্যজোট তুহিন –…

লোহাগড়ায় সন্ত্রাসী ইউপি চেয়ারম্যান বোরহান কর্তৃক বিএমএসএস’র মানববন্ধনে হামলার চেষ্টা

প্রতিনিধি জসিম: নড়াইলের লোহাগড়া উপজেলায় সন্ত্রাসী ইউপি চেয়ারম্যান কর্তৃক সাংবাদিককে হত্যা চেষ্টার প্রতিবাদে বাংলাদেশ মফস্বল সোসাইটি ও স্থানীয় সাংবাদিক সমাজের আয়োজনে মানবন্ধন ও প্রতিবাদ সভায়…

কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

সেলিম আহমেদ,সিনিয়র রিপোর্টার: কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন উপলক্ষে এক সভা ১৪ মে রোববার দুপুরে সংগঠনটির অস্থায়ী কার্যালয় দক্ষিণ বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সিনিয়র…

ঘূর্ণিঝড় ‘মোখা’: উত্তাল সাগর, বেড়েছে নদ-নদীর পানি

ঢাকা:  সাগর উত্তাল রয়েছে। শুক্রবার (১২ মে) মোংলার আকাশে মেঘ থাকলেও নেই বাতাস-বৃষ্টি। স্থানীয়রা জানান, ঘূর্ণিঝড়ের প্রভাব না থাকায় জনজীবন স্বাভাবিক রয়েছে। বন্দরে অবস্থানরত দেশি-বিদেশি…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au