সারাদেশ

হার্ডে ছিদ্র শিশু আলো বাঁচতে চায়,প্রয়োজন দেড় লাখ টাকা

  • 4:14 pm - January 03, 2021

সোহেল রানা,যশোর প্রতিনিধিঃহার্ডে ছিদ্র নিয়ে পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেছিলো আলো নামের ছোট্ট একটি শিশু।মাত্র ৭ মাস বয়সে আলোর পিতা-মাতা উপলব্ধি করেন তাদের অতি আদরের কণ্যা শারীরিক ভাবে অসুস্থ।

বুকে শ্বাসকষ্ট হচ্ছে পাশাপাশি তীব্র ব্যাথায় কান্না করছে প্রায় সময়। অনেক ডাক্তার কবিরাজের কাছে অর্থ ব্যায় করেও কোন সুরাহ না পেয়ে আল্লাহ তাআলার কাছে মেয়ের সুস্থতা কামনা করে দিন পার করছে অসহায় মা-বাবা।

খবরটি ছড়িয়ে পড়লে রবিবার শিশু আলোর দীর্ঘ দুই বছর ৮ মাস বয়সে এসে আলোর পাশে এসে দাঁড়িয়েছেন যশোরের ঝিকরগাছা ও শার্শা উপজেলার কয়কটি সংগঠন।

সরেজমিনে জানা যায়,যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কামারপাড়া গ্রামের দিন মজুর কৃষক মোশারফ হোসেন ও ফাতেমা বেগমের একমাত্র মেয়ে আলো।হার্ডে ছিদ্র নিয়ে পৃথিবীর বুকে এসে মা বাবার কোল আলোকিত করলেও আলোর ছিটেফোঁটা ঝলকানিটুকু নেই অসহায় পরিবারের মাঝে।

মাত্র ৭ মাস বয়সে হার্ডে ছিদ্র ধরা পড়ার পর থেকে গরীব মা-বাবা দেশের বিভিন্ন হাসপাতালে এবং কবিরাজী ঔষধ মেয়ে আলোকে খাওয়ায়েও কোন ফলাফল পাননি।
মেয়ে আলোর জীবন থেকে আলো যেন না নিভে যায় তার কারনে সর্বশেষ ঢাকাস্থ বারডেম হাসপাতালের চিকিৎসক রোকনুজ্জামান সরোনাপন্ন হলে তিনি কয়েক চালান ঔষধ দিয়ে আলোকে সুস্থ করার চেষ্টা করেও ব্যর্থ হন।

পরিশেষে অপারেশনের পরামর্শ দেন আলোর বাবা মাকে। কিন্তু অপারেশন সহ যাবতীয় চিকিৎসা ব্যায়ের কথা শুনে ভেঙ্গ পড়েন আলোর গরীব বাবা- মা। তিনি জানান আলোর শুধু অপারেশন ব্যায় হবে কমপক্ষে দেড় লাখ টাকা। যে খরচ যোগান দেওয়া এই মুহুর্তে সম্ভব না বলে জানান আলোর পরিবার। অর্থাভাবে আল্লাহ তাআলার কাছে মেয়ের সুস্থ্যতা কামনা করে দিন রাত পার করতে থাকেন আলোর গরীব বাবা মা।

এমতাবস্থায় দীর্ঘদিন অতিবাহীত হওয়ার পরে আলোর বাবা মায়ের কুঁড়ে ঘরে আলোর রশ্মি ফিরিয়ে আনতে যশোরের ঝিকরগাছা উপজেলার সেবা সংগঠন, ব্লাড ব্যাংক, যশোর উদিচি শিল্প গোষ্ঠীর ঝিকরগাছা শাখা এবং শার্শা থেকে দেশসেরা উদ্ভাবক মিজানুর রহমানের উদ্যোগে মানব সেবা হেল্প ফাউন্ডেশন ও মিতালী সংঘের মাঠ পর্যায়ের কর্মঠ ব্যক্তিরা এগিয়ে আসেন।

নগদ অর্থ তুলে দেন আলোর বাবা মার হাতে।
সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আশরাফুজ্জামান বাবু, ব্লাড ব্যাংকের সভাপতি ইমরান হুসাইন, তরুণ সমাজ সেবক বিশিষ্ঠ ব্যবসায়ী আলমগীর হোসেন, তরুন সমাজ সেবক উজ্জ্বল হোসেন, উদিচী শিল্পী গোষ্ঠীর ঝিকরগাছা শাখার সহ-সাধারণ সম্পাদক শাহীন আহমেদ এবং দেশসেরা উদ্ভাবক মিজানুর রহমানের সার্বিক সহযোগিতায় এই অর্থ তুলে দেওয়া হয়।

সেই সাথে আলোর পরিবারের মাঝে সংগঠন গুলোর পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে। এসময় সংগঠন গুলোর সাথে সার্বক্ষণিক সময় ব্যায় করেন ৩ নং কামার পাড়া ইউপি সদস্য আসাদুল ইসলাম। সামাজিক সেবা মূলক কাজে সার্বক্ষণিক কাজ করে যাওয়া এ সকল সংগঠনের কর্মকর্তারা বলেন, পরিবারের অন্ধকারময় জীর্ণদশা কাটাতে আলোর জীবনের আলো ফিরিয়ে আনা খুবই জরুরী। তাই এই কার্যক্রমে সকলকে এগিয়ে আসার আহবান জানাচ্ছি।

একমাত্র মেয়ে আলোর জীবনের আলো যেন না নিভে যায় এবং অন্য সব সাধারণ মানুষের মতো যেন আলো স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে সেই জন্য সমাজের বিত্তশালী ব্যক্তি এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট সাহায্যের আবেদন করেন আলোর বাবা মা সহ পরিবারের সদস্য এবং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au