মিডিয়া

সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে জয়পুরহাটে মানবন্ধন ও প্রতিবাদ সভা

  • 8:18 am - January 03, 2021

রুহুল আমিন,জয়পুরহাট প্রতিনিধিঃ ‘সহকর্মীদের উপর হামলা, মানিনা মানব না’ এই স্লোগানে সময় টিভির স্টাফ রিপোটার্র, বাংলাদেশ প্রতিদিনের জয়পুরহাট জেলা প্রতিনিধি মাজেদুর রহমান ও ক্যামেরা পারসন রবিউল ইসলাম এর উপর বগুড়ায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে জয়পুরহাটে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টা থেকে ঘন্টাব্যাপী শহরের পাঁচুর মোড় জিরো পয়েন্টে জাতীয় সাংবাদিক ঐক্য ফোরামের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জাতীয় সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি সোহেল আহমেদ লিও এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক তিতাস মোস্তফা, সাংবাদিক মোয়াজ্জেম হোসেন, শাহিদুল ইসলাম সবুজ, শাহাবুদ্দিন আহমেদ, রেজাউল করিম রেজা, ওমর আলী বাবু, বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি এর সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ জয়পুরহাট জেলা শাখা সহ মানবাধিকার নেতা নূর আলম হোসেন, খোরশেদ আলম ও সাংবাদিকরা।

এসময় আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক রাশেদুজ্জামান আল হাসান, চম্পক কুমার, মোশেরদ হানিফ রিপন, সিন্ধান্ত কুমার দাস, সহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক ও সুধীজনরা।

বক্তারা বলেন, মাজেদুর ও রবিউল এর উপর হামলাকারীদের দলীয় পদ থেকে বহিস্কার ও দ্রুত গ্রেফতার করার দাবী জানান।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর বগুড়া সদরের দশটিকা গ্রামে আশ্রয়ন প্রকল্পের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সময় টেলিভিশন বগুড়া অফিসের স্টাফ রিপোর্টার মাজেদুর রহমান ও ক্যামেরা পারসন রবিউল ইসলাম হামলার শিকার হন।

এই শাখার আরও খবর

অন্যায়ভাবে চাকুরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে পদ্মা ব্যাংকের সামনে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক পদ্মা ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের অন্যায়ভাবে চাকুরিচ্যুত করার অভিযোগে মানববন্ধন করেছে সাবেক কর্মকর্তা কর্মচারীরা। মঙ্গলবার (২৭ আগস্ট) বেলা ১১ টার দিকে গুলশান ২ নাম্বারে…

যারা শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে, তারা আনসার লীগের সদস্য: সারজিস

ঢাকা: সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের ওপর পোশাকধারী আনসার লীগের সদস্যরা হামলা করেছে বলে অভিযোগ তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যায়…

আওয়ামী লীগ আর গণতন্ত্র এক সঙ্গে চলে না : শামসুজ্জামান দুদু

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানকে দেওয়া কারাদণ্ডের আদেশ ‘ফরমায়েশি রায়’ বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।…

বিএমএসএসের বাঘারপাড়া উপজেলা কমিটির সম্মেলন ও সাংবাদিকদের মিলন মেলা অনুষ্ঠিত 

বাঘারপাড়া প্রতিনিধি জসিম: যশোরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি, বাঘারপাড়া উপজেলা কমিটির সম্মেলন ও সাংবাদিকদের মিলনমেলা ও অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৫ জুলাই শনিবার সকাল ১১টার সময়…

ইতালির পাদোভায় বাংলাদেশী এসোসিয়েশন এবিপি এর নির্বাচনে সম্পন্ন, স্বপন-সাখাওয়াত পরিষদ জয়ী

জাকির হোসেন সুমন, ব্যাুরো চীফ ইউরোপ: ইতালির পাদোভায় বাংলাদেশী এসোসিয়েশন এবিপি এর নির্বাচনে বাংলাদেশ প্যানেল এর স্বপন – সাখাওয়াত পরিষদ ও বাংলাদেশ ঐক্যজোট তুহিন –…

লোহাগড়ায় সন্ত্রাসী ইউপি চেয়ারম্যান বোরহান কর্তৃক বিএমএসএস’র মানববন্ধনে হামলার চেষ্টা

প্রতিনিধি জসিম: নড়াইলের লোহাগড়া উপজেলায় সন্ত্রাসী ইউপি চেয়ারম্যান কর্তৃক সাংবাদিককে হত্যা চেষ্টার প্রতিবাদে বাংলাদেশ মফস্বল সোসাইটি ও স্থানীয় সাংবাদিক সমাজের আয়োজনে মানবন্ধন ও প্রতিবাদ সভায়…

কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

সেলিম আহমেদ,সিনিয়র রিপোর্টার: কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন উপলক্ষে এক সভা ১৪ মে রোববার দুপুরে সংগঠনটির অস্থায়ী কার্যালয় দক্ষিণ বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সিনিয়র…

ঘূর্ণিঝড় ‘মোখা’: উত্তাল সাগর, বেড়েছে নদ-নদীর পানি

ঢাকা:  সাগর উত্তাল রয়েছে। শুক্রবার (১২ মে) মোংলার আকাশে মেঘ থাকলেও নেই বাতাস-বৃষ্টি। স্থানীয়রা জানান, ঘূর্ণিঝড়ের প্রভাব না থাকায় জনজীবন স্বাভাবিক রয়েছে। বন্দরে অবস্থানরত দেশি-বিদেশি…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au