আন্তর্জাতিক

সারাবিশ্বে করোনায় মৃত্যু ৮ হাজার, সুস্থ ছাড়াল ৬ কোটি

  • 7:44 am - January 03, 2021

নতুন সময় ডেস্ক : বিশ্বজুড়ে গত একদিনেও কিছুটা কমেছে করোনার তাণ্ডব। তারপরও এদিন ৮ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। ফলে প্রাণহানি বেড়ে ১৮ লাখ ৪২ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে সাড়ে ৮ কোটিতে। পক্ষান্তরে, সুস্থতার হার কম হলেও মোট সুস্থতার সংখ্যা আজ ৬ কোটি অতিক্রম করেছে। বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৫  লাখ ৪৯ হাজার ৮০ জন মানুষের।

এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ৮ কোটি ৪৯ লাখ ৬৭ হাজার ১৩৪ জনে দাঁড়িয়েছে। নতুন করে ৮ হাজার ১৪০ জন মারা যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ১৮ লাখ ৪২ হাজার ৯৩৮ জনে ঠেকেছে। আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থতা লাভ করেছেন ৬ কোটি ৮৪ হাজার ভুক্তভোগী। এর মধ্যে গত একদিনেই বেঁচে ফিরেছেন ৪ লাখ ৪৫ হাজার রোগী প্রায়।

এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সবকটি অঙ্গরাজ্যেই দীর্ঘ হয়ে চলেছে করোনা রোগীর সংখ্যা। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ কোটি ৯ লাখ ৫ হাজার মানুষ। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩ লাখ ৫৮ হাজার ৬৮২ জনের।  সংক্রমণের হারে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনা রোগীর সংখ্যা এক কোটি ৩ লাখ ২৫ হাজারের কাছাকাছি। মৃত্যু হয়েছে এক লাখ ৪৯ হাজার ৪৭১ জনের।

প্রাণহানিতে দ্বিতীয় সর্বোচ্চ ও সংক্রমণে তিনে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনার শিকার ৭৭ লাখ  ১৬ হাজার মানুষ। মৃত্যু হয়েছে ১ লাখ ৯৫ হাজার ৭৪২ জনের। রাশিয়ায় এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ৩২ লাখ ১২ হাজার মানুষ। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৫৮ হাজার ২ জন। পাঁচে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনা হানা দিয়েছে ২৬ লাখ ৪৩ হাজার মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ৬৪ হাজার ৯২১ জনের।

দ্বিতীয় তরঙ্গে মহামারি গতি বাড়ছে যুক্তরাজ্যে। এখন পর্যন্ত সেখানে করোনা হানা দিয়েছে ২৬ লাখ  মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ৭৪ হাজার ৫৭০ জনের। তুরস্কে করোনা হানা দিয়েছে এখন পর্যন্ত ২২ লাখ ৩২ হাজার মানুষের দেহে। এর মধ্যে মৃত্যু হয়েছে ২১ হাজার ২৯৫ জনের। ইতালিতে এখন পর্যন্ত ২১ লাখ ৪১ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৭৪ হাজার ৯৮৫ জনের। সুস্থতা লাভ করেছেন দুই-তৃতীয়াংশ রোগী।

এছাড়া স্পেন, মেক্সিকো, আর্জেন্টিনা, কলম্বিয়া, পেরু, চিলি, জার্মানি, ইউক্রেইন, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডসের মতো দেশগুলোতে হু হু করে বাড়ছে করোনাক্রান্ত রোগীর সংখ্যা। একই সাথে ঝরছে বহু মানুষের প্রাণ। এদিকে, বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী আজ রোববার দুপুর পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫ লাখ ১৫ হাজার ১৮৪ জন মানুষ। এর মধ্যে ৪ লাখ ৫৯ হাজার ৬২০ জন রোগী সুস্থতা লাভ করলেও প্রাণহানি ঘটেছে ৭ হাজার ৫৯৯ জনের।

এই শাখার আরও খবর

মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ, কর্মীদের রেমিট্যান্সের জোয়ার! রিজার্ভের পালে হাওয়া–

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ। এই শ্রমিকরা স্বল্প খরচে মালয়েশিয়া যেতে পারলে সেখানকার শ্রমিক সংকট নিরসন ও তাদের অর্থনীতিতে…

১০৩ বিলিয়ন ডলার বিদেশি ঋণ রেখে গেছে আওয়ামী সরকার

ঢাকা: আওয়ামী সরকারের শাসন আমলে বাংলাদেশ বিদেশি ঋণে রেকর্ড ভেঙেছে। গত জুন মাস শেষে বিদেশি ঋণ ছাড়িয়েছে ১০৩ বিলিয়ন ডলার। বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের…

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

গরমে মরছে মুরগি, ক্ষতির মুখে খামারিরা

অর্থনীতি : চলমান তীব্র দাবদাহে বিপাকে পড়েছেন দেশের পোলট্রি খামারিরা। ঈদের পর থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহে হিট স্ট্রোকের কারণে প্রতিদিন তাদের মুরগি মারা যাচ্ছে।…

ভিসা ছাড়াই ওমরাহ করতে পারবেন বাংলাদেশিরা : সৌদি রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান জানিয়েছেন, সাউদিয়া এয়ারলাইন্সে ট্রানজিটের যাত্রী হয়ে বাংলাদেশের নাগরিকরা ভিসা ছাড়াই সৌদি আরবে পবিত্র…

যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে বাংলাদেশ চিন্তিত নয়: আল জাজিরাকে পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচন যেন অবাদ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয় তার জন্য বাংলাদেশকে চাপে রেখেছে ওয়াশিংটন। শুধু তাই নয়…

ব্রিকস সম্মেলন এজেন্ডা বাস্তবায়নই এবারের আয়োজনের মূল লক্ষ্য

ঢাকা: এজেন্ডা বাস্তবায়নকে গুরুত্ব দিয়ে দক্ষিণ আফ্রিকায় শুরু হয়েছে ১৫তম ব্রিকস সম্মেলন। এবারের আয়োজনে সবচেয়ে বেশি জোর দেয়া হবে, উন্নয়শীল দেশগুলোতে জোটটির রাজনৈতিক এবং অর্থনৈতিক…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au