শিক্ষা

প্রধানমন্ত্রীর অনুমোদন পেলে এইচএসসির ফল প্রকাশ বৃহস্পতিবার

  • 7:42 am - January 03, 2021

নতুন সময় ডেস্ক : ২০২০ খ্রিষ্টাব্দের উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফল আগামী ১০ জানুয়ারির মধ্যে প্রকাশ হতে পারে। শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র থেকে জানা গেছে, আগামী ৭ জানুয়ারি বৃহস্পতিবার ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রীর অনুমতি চাওয়া হয়েছে।  একাধিক সূত্র থেকে জানা যায়, ৫ অথবা ৬ জানুয়ারি এ অধ্যাদেশ জারি হতে পারে। এর পরই আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে।

শিক্ষা বোর্ডগুলো থেকে জানা গেছে, ফল মোটামুটি প্রস্তুত করে রাখা হচ্ছে। আগামীকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ-সংক্রান্ত অধ্যাদেশ জারির বিষয়টি উত্থাপিত হবে। সেখান থেকে নথিপত্র রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। ৫ অথবা ৬ জানুয়ারি রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন। এরপর এইচএসসির ফল প্রকাশে আর কোনো বাধা থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় পেলে আগামী বৃহস্পতিবারই ফল প্রকাশ করা হতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে এইচএসসির গ্রেড মূল্যায়ন কমিটির সদস্য সচিব ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ  বলেন, এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রস্তুত আছে। তবে অধ্যাদেশ জারি না হওয়ায় তা প্রকাশ করা সম্ভব হবে না। অধ্যাদেশ জারির বিষয়টি এখন কেবিনেট ও মন্ত্রণালয়ের। বৃহস্পতিবার যদি প্রধানমন্ত্রী সময় দেন তাহলে ফল প্রকাশ হতে পারে।

এর আগে গত মঙ্গলবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছিলেন, বিশেষ পরিস্থিতিতে ফল প্রকাশ করতে গেলে আইনি প্রক্রিয়া হিসেবে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করতে হবে। অধ্যাদেশ জারির পর ফল প্রকাশ করা হবে।

মানোন্নয়নের ফল হবে যেভাবে: এইচএসসি ও সমমানের পরীক্ষায় মানোন্নয়ন দিতে চাওয়া শিক্ষার্থীদের ফল সাবজেক্ট ম্যাপিং করে দেওয়া হবে। এ ক্ষেত্রে যে বিষয়গুলোতে শিক্ষার্থীরা মানোন্নয়ন দিতে চেয়েছিল, এসএসসি ও জেএসসি পরীক্ষায় সেই বিষয়ে প্রাপ্ত নম্বর যোগ করে তার ফল প্রকাশ করা হবে।

ফল নিয়ে কাজ করা টেকনিক্যাল কমিটির সদস্য ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এসএম আমিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, মানোন্নয়ন দিতে চাওয়া শিক্ষার্থীদেরও জেএসসি এবং এসএসসি পরীক্ষায় ওই বিষয়ের ওপর প্রাপ্ত নম্বর গড় করেই ফল দেওয়া হবে। এ ক্ষেত্রে কারও যদি মানোন্নয়ন দিতে চাওয়া বিষয়টি এসএসসি কিংবা জেএসসিতে না থাকে তাহলে ওই বিষয়ের সঙ্গে সামঞ্জস্য আছে এমন বিষয়ের নম্বর গড় করে তার ফল দেওয়া হবে।

তিনি বলেন, যেহেতু ফল নিয়ে সন্তুষ্ট না হওয়াতেই শিক্ষার্থীরা মানোন্নয়ন পরীক্ষা দিতে চায়, সেহেতু মানোন্নয়ন দেওয়া কোনো শিক্ষার্থীরই ফল খারাপ হওয়ার আশঙ্কা নেই। আমরা সেভাবেই ফল তৈরি করার জন্য সফটওয়্যার আপডেট করেছি। চতুর্থ বিষয়ের নম্বর যোগ করা প্রসঙ্গে তিনি বলেন, চতুর্থ বিষয়ের নম্বরসহ এইচএসসির ফল প্রকাশ করা হবে। শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষাতেও ব্যবহারিক বিষয় ছিল। এসএসসিতে ব্যবহারিক বিষয়গুলোর নম্বরসহ ফল প্রকাশ করা হয়েছে। সেই নম্বর অনুযায়ীই এইচএসসি ও সমমানের ফল দেওয়া হবে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au