আন্তর্জাতিক

মুম্বাই হামলার প্রধান অভিযুক্ত পাকিস্তানে আটক

  • 7:28 am - January 03, 2021

মুম্বাই হামলার প্রধান অভিযুক্ত পাকিস্তানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন লস্কর-ই-তয়েবার কমান্ডার জাকিউর রেহমান লকভিকে শনিবার পাকিস্তানের পাঞ্জাব থেকে গ্রেফতার করা হয়েছে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ পুলিশের জঙ্গিবিরোধী শাখা (সিটিডি) জানিয়েছে, মুম্বাই হামলার অন্যতম প্রধান অভিযুক্ত এই জঙ্গি নেতাকে সন্ত্রাসবাদে অর্থায়নের একটি মামলায় গ্রেফতার করা হয়েছে। খবর আলজাজিরার।

কোথা থেকে কীভাবে তাকে আটক করা হয়েছে পুলিশ তা জানায়নি।  জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রীতিমতো অভিযান চালিয়ে লকভিকে ধরেছে সিটিডি। লাহরের উপকণ্ঠেই গা ঢাকা দিয়েছিলেন তিনি। ২০০৮ সালে মুম্বাই হামলায় এ জঙ্গি নেতা জড়িত বলে ভারত ও যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে।

তালিকাভুক্ত জঙ্গি সংগঠন লস্কর-ই-তয়েবার নেতা হিসেবেই নয়, ২০০৮ সালের ডিসেম্বরে ব্যক্তিগতভাবেও লকভিকে ‘ভয়ঙ্কর সন্ত্রাসবাদী’ হিসেবে তালিকাভুক্ত করেছে জাতিসংঘ। ২০০৮ সালের মুম্বাই বিস্ফোরণের অন্যতম প্রধান অভিযুক্ত লকভিকে পাকিস্তান সরকার আন্তর্জাতিক চাপে গ্রেফতার করলেও বেশি দিন কারাগারে রাখতে পারেনি। ওই হামলায় ১৬৬ জন প্রাণ হারিয়েছিলেন। ২০১৫ সালে জামিন পান লকভি। পুলিশের দাবি অনুযায়ী তার পর থেকেই তিনি ফেরার।

সূত্র: যুগান্তর

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au