নিজস্ব প্রতিবেদক:
বেসরকারি টিভি চ্যানেল বাংলাভিশনের সিনিয়র রির্পোটার এস এম ফয়েজের জন্মদিন আজ। দিনটি উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন তার শুভাকাঙ্ক্ষীরা।
শুভেচ্ছা জানিয়েছেন বন্ধু-বান্ধব ও সহকর্মীরা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।সামাজিক যোগাযোগ মাধ্যমেও জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অনেকে।
বাংলাভিশনের এ সিনিয়র রির্পোটার তার জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানানো সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এস এম ফয়েজ নোয়াখালীর চাটখিল উপজেলার একটি সমভ্রান্ত মুসলিম পরিবারে জম্মগ্রহণ করেন। তার শৈশব কাটে লক্ষীপুর ও নোয়াখালীতে। সেখান থেকে এসএসসি ও এইচএসসি সম্পন্ন করেন। পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মার্স্টাস পাশ করেন।
বেসরকারি টেলিভিশন আরটিভি থেকে তার সাংবাদিকতা পেশা শুরু। এরপর ২০১১ সালে বাংলাভিশন চ্যানেলে যোগদান করেন। নতুন ইংরেজি বছরে প্রথম প্রহরে অপরাধ বিষয়ক প্রতিবেদক এস এম ফয়েজকে ক্ষুদে বার্তার মাধ্যমে শুভেচ্ছা জানান অনেকেই। এ সময় তার শুভাকাঙ্ক্ষীরা দীর্ঘায়ু কামনা করেন।
এস এম ফয়েজ ক্রাইম রিপোর্টারদের মধ্যে বেশ আলোচিত। তিনি মাঠ পর্যায়ে সাংবাদিকদের কাছেও বেশ জনপ্রিয়। কাজের মাধ্যমে তিনি সকলের কাছে প্রিয়মুখ। তরুন এ ফয়েজ তার নিজ এলাকায়ও অনেক জনপ্রিয়। সব সময় সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করার চেষ্টা করেন তিনি। মানবিক এ গণমাধ্যমকর্মী অনেক মেধাবী এবং সাহসী বটে। মাঠ পর্যায়ে সাংবাদিকদের বিভিন্ন সমস্যায় তিনি পাশে থাকার চেষ্টা করেন।
স্বনামধন্য এ প্রতিবেদন অল্পদিনে সাংবাদিকতা পেশায় বেশ পরিচিতি লাভ করেছেন তার দক্ষতার মাধ্যমে। সাংবাদিকতায় পেশায় যোগদানের আগে তিনি মডেলিং ও অভিনয় করেন। সেখানেও বেশ জনপ্রিয় ছিলেন।
বাংলাভিশনের সিনিয়র সাংবাদিক এস এম ফয়েজ ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্য, বাংলাদেশ ক্রাইম রির্পোটার্স অ্যাসোসিয়েশনের স্থায়ী সদস্য, নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক, লক্ষীপুর সাংবাদিক ফোরামের যুব ও ক্রীড়া সম্পাদক, এছাড়া পাল পাড়া ডিএম উচ্চ বিদ্যালয়ের এক্স স্টুডেন্ট ফোরামের সহ-সভাপতি প্রমুখ গুনের অধিকারী তিনি।
মাঠের এ রিপোর্টারের সঙ্গে জন্মদিন উপলক্ষে কথা হয়, এসময় এস এম ফয়েজের বলেন, সব সময় দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে চাই। এ জন্য তিনি সকলের কাছে দোয়া কামনা করেন। এবার জম্মদিন উপলক্ষে নিজ অর্থে পথশিশু, গরীব, ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরন করেন এস এম ফয়েজ।
ফয়েজের জম্মদিন উপলক্ষে বন্ধুরা কেক কাটতে চাইলে তিনি রাজি হননি। বন্ধুদের তিনি বলেছেন, করোনার এই কঠিন সময়ে অসহায় মানুষের পাশে দাড়াঁনো একজন মানবিক মানুষের কাজ। সে কাজটি করার চেষ্টা করছেন। এ সময় গরীব, অসহায় মানুষের পাশে বিত্তবানদের এগিয়ে আসারদ আহবান জানান তিনি।
নতুন সময়/টিআই